...
...
Next Story

পাল্টে গেল মুখ, ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির জন্য কাকে বাছলেন সৃজিত?

এই বছরের অগষ্ট মাসে সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবী অবলম্বনে তিনি তৈরি করতে চলেছেন একটি নতুন ছবি। ছবির নাম এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। এবার এই ছবিতে বড়সড় পরিবর্তন নিয়ে এলেন পরিচালক।

Published on: Nov 28, 2025, 19:12:16 IST
Advertisement

এই বছরের অগষ্ট মাসে সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’ অবলম্বনে তিনি তৈরি করতে চলেছেন একটি নতুন ছবি। ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। এবার এই ছবিতে বড়সড় পরিবর্তন নিয়ে এলেন পরিচালক।

‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির জন্য কাকে বাছলেন সৃজিত?
‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির জন্য কাকে বাছলেন সৃজিত?

সৃজিতের আগামী ছবিতে আবির চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী যে অভিনয় করবে সেটা আগে থেকেই ঘোষণা হয়ে গিয়েছিল। ছবিতে অভিনয় করার কথা ছিল সোহিনী সরকার, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু এবার এই কাস্টিং-এ বিরাট বড় পরিবর্তন নিয়ে এলেন পরিচালক।

আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?

২৮ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৃজিত যেখানে দেখা যায় একদিকে ব্রিটিশ রাজের মুখ রয়েছে এবং অন্যদিকে রয়েছে একজন দেশীয় প্রতিবাদী মুখ। কিছুটা দূরে একটি অবয়ব দেখা যাচ্ছে যেটি খুব সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের। এই পোস্টার সর্বসমক্ষে এনে মিমি চক্রবর্তীকে ট্যাগ করেন পরিচালক।

সৃজিতের পোস্ট দেখে স্পষ্ট হয়ে যায় এই ছবিতে মিমি চক্রবর্তী অভিনয় করতে চলেছেন। সোহিনীর পরিবর্তে যে মিমিকে দেখা যাবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ছবিতে মিমি অভিনয় করলে সেটি হবে সৃজিতের পরিচালিত কোনও ছবিতে মিমির প্রথম কাজ।

আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?

তবে রুদ্রনীল এবং সোহিনী বাদ পড়লেও কাঞ্চন মল্লিক এবং দিব্যাণী মন্ডল থাকছেন ছবিতে। এই সিনেমায় একাধিক বদলের কথা ঘোষণা করা হলেও সব্যসাচীর ভূমিকায় কে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি। ছবিটি মুক্তি পেতে এখনও অনেক দেরি তাই এখনই সবকিছু প্রকাশ্যে আনতে নারাজ পরিচালক।

উল্লেখ্য, পরিচালক সুমন ঘোষ পরিচালিত ছবি ‘শ্রীরামপুর ডায়রিজ’ নামক একটি বাংলা ছবিতে সুরকার হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের অনুরোধেই এই নতুন ভূমিকায় কাজ করতে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফাস্ট বয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe