Mirzapur: মুন্না ভাইয়ার প্রত্যাবর্তন, সঙ্গে নতুন চরিত্রের এন্ট্রি, মির্জাপুর টিজার মুগ্ধ করল সকলকে

Mirzapur: গতকাল মুক্তি পেয়েছিল মির্জাপুর সিনেমার প্রথম পোস্টার। এবার ওটিটির পর্দায় নয়, বড় পর্দায় দর্শকদের মন জয় করবে গুড্ডু-কালীন ভাইয়ারা। এই ছবিতে আবারও অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি-আলি ফজলদের। এবার মুক্তি পেল ছবির টিজার।

Published on: Jun 25, 2026, 14:00:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mirzapur: গতকাল মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর’ সিনেমার প্রথম পোস্টার। এবার ওটিটির পর্দায় নয়, বড় পর্দায় দর্শকদের মন জয় করবে গুড্ডু-কালীন ভাইয়ারা। এই ছবিতে আবারও অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি-আলি ফজলদের। এবার মুক্তি পেল ছবির টিজার।

মির্জাপুর টিজার মুগ্ধ করল সকলকে
মির্জাপুর টিজার মুগ্ধ করল সকলকে

টিজারে দেখানো হয়েছে এটি একটি অরিজিন স্টোরি, যা ২০১৮ সালে প্রথম সিজনের ঘটনার আগে এবং পাশাপাশি সেট করা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে মুন্না এখনও জীবিত রয়েছে। অন্যদিকে কালীন ভাইয়া চিন্তিত এটা ভেবে যে মুন্না তার সিংহাসনের জন্য আদর্শ উত্তরাধিকারী নয়। এদিকে পন্ডিত ভাইয়ারা মুন্না সাম্রাজ্য ভেঙে দিয়ে মির্জাপুরের রাজা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে চলেছে। একদিকে যেমন পুরনো মুখ দেখতে পাওয়া গিয়েছে তেমন অন্যদিকে রবি কিষণ অভিনীত একটি নতুন চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়েছেন পরিচালক।

আরও পড়ুন: 'দয়া করে ট্রোল করবেন না...', সায়নকে বাঁচাতে দর্শকদের কাছে বিশেষ আবেদন করলেন শুভ্রজিৎ

মির্জাপুর সিনেমার টিজার বেশ ইতিবাচক মনোভাব তৈরি করেছে সকলের মধ্যে। বেশিরভাগ ভক্তই মুন্নার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। একজন রসিকতা করে লিখেছেন, ‘এমন এক চরিত্র যে তার প্রত্যাবর্তনের জন্য নির্মাতাদের একটা আস্ত সিনেমাই বানাতে হচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘অবশেষে মুন্না ভাইয়া ফিরে আসছে।’

মির্জাপুর সিনেমাটি সম্পর্কে সবকিছু

অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্টের পরিবেশনায়, 'মির্জাপুর: দ্য মুভি' পরিচালনা করেছেন গুরমিত সিং, চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। চলচ্চিত্রটির সহ-প্রযোজক হলেন কাসিম জাগমাগিয়া এবং বিশাল রামচন্দনী। 'মির্জাপুর' ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর হিন্দি এবং তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের আসনে অনুভব! কবে আসছে নতুন ছবি?

২০১৮ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মির্জাপুরের প্রিমিয়ার হয় এবং এটি তাৎক্ষণিক সাফল্য লাভ করে। এরপর ২০২০ এবং ২০২৪ সালে এর দুটি সিজন আসে। তৃতীয় সিজনটি এর গতি এবং কাহিনীর জন্য কিছু সমালোচনার সম্মুখীন হলেও, দর্শকদের কাছে এটি জনপ্রিয়ই থেকে যায়। এই চলচ্চিত্রটির মাধ্যমে গল্পটির পরিসমাপ্তি ঘটবে।