...
...
Next Story

'কখন বোঝা যায় সে সুপারস্টার?', অঙ্কুশের প্রশ্নের জবাবে কী বলেছিলেন মিঠুন?

সেলিব্রেটি, যে মানুষটাকে সকলে মিলে সেলিব্রেট করে তাকেই বলা হয় সেলিব্রিটি। এই মন্তব্যটি ছিল অম্বরিশ ভট্টাচার্যের। বর্তমান সমাজে যেখানে প্রত্যেকেই নিজেকে সেলিব্রিটি বলে দাবি করে, সেখানে অভিনেতার দৃষ্টিভঙ্গি ছিল কিছুটা অন্যরকম। এবার অঙ্কুশের মুখে শুনতে পাওয়া গেল তেমনি একটি কথা।

Published on: Jul 15, 2026, 17:33:22 IST
Advertisement

সেলিব্রেটি, যে মানুষটাকে সকলে মিলে সেলিব্রেট করে তাকেই বলা হয় সেলিব্রিটি। এই মন্তব্যটি ছিল অম্বরিশ ভট্টাচার্যের। বর্তমান সমাজে যেখানে প্রত্যেকেই নিজেকে সেলিব্রিটি বলে দাবি করে, সেখানে অভিনেতার দৃষ্টিভঙ্গি ছিল কিছুটা অন্যরকম। এবার অঙ্কুশের মুখে শুনতে পাওয়া গেল তেমনি একটি কথা।

অঙ্কুশের প্রশ্নের জবাবে কী বলেছিলেন মিঠুন?
অঙ্কুশের প্রশ্নের জবাবে কী বলেছিলেন মিঠুন?

সম্প্রতি আনন্দবাজার সোশ্যালকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, ‘আমি একবার মিঠুনদাকে জিজ্ঞাসা করেছিলাম যে যে সবাই তোমার মিমিক্রি করে, তুমি রাগ করো না?’ উত্তরে মিঠুন চক্রবর্তী এমন কিছু বলেছিলেন যা সারা জীবনের জন্য মনে থাকে গিয়েছে অঙ্কুশের।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

অঙ্কুশ বলেন, 'মিঠুনদা বলেছিলেন যে সেলিব্রেটি সেদিনই হবে যেদিন তোমার মিমিক্রি অন্য কেউ করবে। তোমাকে নকল করা যখন শুরু হবে তখনই তুমি সেলিব্রিটি হয়ে যাবে। এইগুলোই তো আমার সম্পদ, যেদিন এগুলো বন্ধ হয়ে যাবে সেদিন আমি শেষ হয়ে যাবো।

মিঠুন চক্রবর্তীর এই কথায় স্পষ্ট, তিনি মোটেই রাগ করেন না যখন কেউ তার মিমিক্রি করে। উল্টে তিনি খুশি হন। কোথাও না কোথাও তিনিও মনে করেন যে তিনি সেলিব্রিটি বলেই সকলেই তাকে মনে রাখেন এবং তার মিমিক্রি করেন।

প্রসঙ্গত, একজন সামান্য মধ্যবিত্ত পরিবারের ছেলে মিঠুন চক্রবর্তী নিজের প্রথম ছবি থেকেই সকলের মন জয় করে নিয়েছিলেন। ১৯৭৬ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘মৃগয়া’ তাঁকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। এরপর ‘ডিসকো ড্যান্সার’ ছবির হাত ধরে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। গত কয়েক দশকে তিনি দর্শকদের বহু হিট ছবি উপহার দিয়েছেন, যা কখনো ভুলে যাওয়ার নয়।

উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে মুক্তি পেয়েছিল অঙ্কুশের ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি। এই ছবিতে ঐন্দ্রিলা সহ অভিনয় করেছিলেন একাধিক তারকা। ছবিটি বড় পর্দার পর এই মুহূর্তে জি ফাইভ বাংলাতেও মুক্তি পেয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks