...
...
Next Story

'কাজের বাইরেও ভীষণ ভালো বন্ধু ছিল ও', নানার প্রয়াণে ভেঙে পড়লেন মিঠুন

৮ অক্টোবর সকালে যে খবর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হল, সেটা যেন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সকলের। বৃহস্পতিবার ভোরবেলা না ফেরার দেশে চলে গিয়েছেন নানা পাটেকর।

Published on: Oct 8, 2026, 16:31:24 IST
Advertisement

৮ অক্টোবর সকালে যে খবর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হল, সেটা যেন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সকলের। বৃহস্পতিবার ভোরবেলা না ফেরার দেশে চলে গিয়েছেন নানা পাটেকর। যে মানুষটা কাজের মধ্যে ব্যস্ত ছিলেন তিনি আচমকা এইভাবে চলে যাবেন, এমন হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ।

নানার প্রয়াণে ভেঙে পড়লেন মিঠুন
নানার প্রয়াণে ভেঙে পড়লেন মিঠুন

নানা পাটেকরের মৃত্যুর খবর শুনে টলিউড থেকে বলিউড, প্রত্যেক অভিনেতা অভিনেত্রী শোক প্রকাশ করেছেন। কাছের বন্ধুকে হারিয়ে শোকে বিহ্বল অনুপম খের, অক্ষয় কুমারের মতো তারকার। তবে একজন আছেন যিনি নানা পাটেকরের সঙ্গে মাত্র একটি ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু তাদের বন্ধুত্ব ছিল অটুট।

আরও পড়ুন: ট্রেলার মুক্তির আগেই নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা, ‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব

তিনি হলেন মিঠুন চক্রবর্তী। নানা পাটেকর মিঠুনের বহু বছরের বন্ধু। খুব স্বাভাবিকভাবেই বন্ধুর এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না মিঠুন চক্রবর্তী। তাই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, এই মুহূর্তে ভীষণ ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি।

বন্ধুর কথা বলতে গিয়ে মিঠুন বলেন, ও আমার ভীষণ ভালো বন্ধু ছিল। আমার ঘনিষ্ঠতম বন্ধু। খুব সাধারণ জীবন যাপন করত ও। ওর পোশাক দেখলে যে কেউ বুঝতে পারবেন। নিজের মতো নিজের জগতে থাকত। যে কোন মানুষের প্রয়োজনে দাঁড়াত।

মিঠুন বলেন, সাগর সঙ্গম ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। কিন্তু সিনেমার বাইরেও আমাদের যে বন্ধুত্ব তৈরি হয়েছিল সেটা সারাজীবন থেকে গেল। অনেকে বলতে ওর খুব রাগ ছিল। সে তো আমারও অনেক রাগ। একটা কাজ যদি ঠিকমতো না হয় তাহলে যে কোন মানুষ রাগ করবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks