...
...
Next Story

বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

টলিউডের এভারগ্রিন অভিনেত্রী মনামী ঘোষ। শাড়ি হোক অথবা ওয়েস্টার্ন ড্রেস, যে পোশাকই তিনি পড়ে থাকুন না কেন, তাতেই যেন অসাধারণ দেখতে লাগে তাঁকে। মনামীকে এবার দেখতে পাওয়া গেল সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে।

Published on: Aug 27, 2026, 17:31:44 IST
Advertisement

টলিউডের এভারগ্রিন অভিনেত্রী মনামী ঘোষ। শাড়ি হোক অথবা ওয়েস্টার্ন ড্রেস, যে পোশাকই তিনি পড়ে থাকুন না কেন, তাতেই যেন অসাধারণ দেখতে লাগে তাঁকে। মনামীকে এবার দেখতে পাওয়া গেল সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে।

সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী
সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি একটি সবুজ রঙের শাড়িতে সেজেছেন। সঙ্গে রয়েছে লাল ব্লাউজ, কানে ঝোলা দুল, হাতে চুড়ি আর নামমাত্র মেকআপ।

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই পৃথিবী, আকাশ এবং নক্ষত্রে যার নজর রয়েছে, তার কাছেই একটা প্রার্থনা জীবনের চলার পথে সমস্ত বাধা যেন দূর হয়ে যায়।’ কিন্তু হঠাৎ করে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে কেন গেলেন অভিনেত্রী? কোনও স্পেশাল কারণ রয়েছে?

অভিনেত্রী এই বিষয় নিয়ে কিছু না লিখলেও মোটামুটি বোঝাই যাচ্ছে যে আগামী দিনে বিগ বস বাংলায় যাওয়ার জন্যই এই বিশেষ প্রস্তুতি নিলেন তিনি। আগামী ৩০ অগষ্ট থেকে শুরু হতে চলেছে বিগ বস বাংলা।

প্রসঙ্গত, টেলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, বিগ বস বাংলার প্রতিযোগী হিসেবে দেখতে পাওয়া যেতে পারে শন- সৃজলাকে। থাকতে পারেন ভরত কল, সায়ক চক্রবর্তী, শমীক, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, সোহিনী পাল, পায়েল সরকার এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। যদিও তালিকা যতক্ষণ না প্রকাশ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা যাচ্ছে না এই সেলিব্রিটিরাই থাকছেন কিনা বিগ বসের ঘরে।

আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

প্রসঙ্গত, নীল আলতা খুব অথবা শিশুদের আঁকা দিয়ে ড্রেস, মাঝেমধ্যেই খবরের শিরোনাম ছিনিয়ে নেন মনামী। অভিনেত্রী কে দেখে বোঝার উপায় নেই যে তিনি ইতিমধ্যেই পার করে ফেলেছেন ৪২ টি বসন্ত। এখনও যে কোনও নবাগত বা নবাগতা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে পারেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks