মারা গেলেন মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী। ১২ নভেম্বর মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। মৌসুমী চট্টোপাধ্যায়ের সামি হওয়া ছাড়াও তার আরও একটি পরিচয় ছিল, তিনি ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে।

আনন্দবাজার ডট কমকে মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা মেঘা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জয়ন্ত। কিছুদিন আগেই ভর্তি ছিলেন হাসপাতালে। ধনতেরাসের দিন বাড়ি ফিরে এসেছিলেন প্রযোজক। কিন্তু ১১ নভেম্বর আবার হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসকের পরামর্শ মতো।
আরও পড়ুন: সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?
তিনি আরো জানিয়েছেন, প্রযোজকের ফুসফুসে সংক্রমণ ছিল। সেই সঙ্গে ধরা পড়েছিল টাইফয়েড। বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছিল। তবে সবকিছু সামলে ৬ নভেম্বর বাড়ি ফিরে এসেছিলেন জয়ন্ত। পরিবারের সঙ্গে পালন করেন উৎসব। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
জয়ন্ত প্রসঙ্গে
একজন সফল প্রযোজক হওয়া সত্ত্বেও তিনি লাইমলাইট থেকে সর্বদা নিজেকে সরিয়ে রেখেছিলেন। ১৯৭৫ সালে ‘মজাক’ এবং ১৯৭৯ সালে' দো লড়কে দোনো করকে', ছবি প্রযোজনা করেন জয়ন্ত। ১৯৯২ সালে ধারাবাহিক ‘তালাশ’ প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?
{{/usCountry}}আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?
{{/usCountry}}মৌসুমী অনেক ছোটবেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন জয়ন্তের সঙ্গে। মাত্র দশম শ্রেণীতে পড়াকালীন তিনি বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পরেই তিনি পাড়ি দেন মায়া নগরীতে। সংসারের পাশাপাশি ধীরে ধীরে নিজের ক্যারিয়ারও গড়ে তোলেন তিনি।
মৌসুমী ও জয়ন্তর ২ কন্যা সন্তান। বড় কন্যা পায়েল মুখোপাধ্যায় এবং ছোট কন্যা মেঘা মুখোপাধ্যায়। ২০১৯ সালে পায়েলের মৃত্যুর পর বড় ধাক্কা খেয়েছিল এই গোটা পরিবার। যখন ধীরে ধীরে সব কিছু সামলে আবার চেনা ছন্দে ফিরতে যাচ্ছিলেন মৌসুমী তখন আবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি। স্বামীকে হারিয়ে এখন মানসিকভাবে বিধ্বস্ত অভিনেত্রী।