বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ এই মুহূর্তে বড় পর্দায় চলছে রমরম করে। যদিও এই প্রথমবার নয়, এর আগে বহুবার ছোট পর্দা ও বড় পর্দায় রামায়ণ দেখেছে দর্শকরা। কিন্তু ৪০০০ কোটি বাজেটের এই ছবি নিয়ে একটা আলাদাই প্রত্যাশা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে, যা পূরণ করতে পেরেছেন পরিচালক। কিন্তু রামায়ণ যেমন একদিকে সকলের মনে জায়গা করে নিয়েছে তেমন অন্যদিকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন পরিচালক।

‘রামায়ণ’ মহাকাব্যে সীতা ক্ষত্রিয় বংশের কন্যা হলেও তিনি কখনো সর্বসম্মুখে যুদ্ধ করেননি। মহাকাব্য অনুযায়ী, একজন তেজস্বী রানী হলেও তিনি তরোয়াল হাতে যুদ্ধ করেননি কোথাও। কিন্তু রামায়ণে সাই পল্লবীকে অ্যাকশন মোডে দেখে চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই প্রসঙ্গে এবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মুকেশ খান্নাকে।
বিভিন্ন প্রসঙ্গে বহুবার মন্তব্য প্রকাশ করতে দেখা গিয়েছে মুকেশ খান্নাকে। রণবীর সিং-এর ‘শক্তিমান’ হওয়া নিয়ে হোক অথবা রণবীর কাপুরকে রামের বেশে দেখে, বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে শোনা যায় মুকেশ খান্নাকে। এবার বড় পর্দায় সীতাকে মারপিট করতে দেখে চোটে লাল হয়ে গেলেন মুকেশ।
আরও পড়ুন: 'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?
বড় পর্দায় ১৪ হাজার রাক্ষস সেনার বিপরীতে রাম লক্ষণ এর সঙ্গে সীতাকে লড়াই করতে দেখে মুকেশ খান্নার বক্তব্য, রামায়ণ কতটা যথাযথ দেখানো হয়েছে সেটা আলোচনা হচ্ছে না বরং ৪০০০ কোটি টাকার এই ছবিতে কতটা লাভের অংক পাওয়া গেল সেটাই এখন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ‘রামায়ণ’ বা ‘মহাভারত’ মহাকাব্য নিয়ে এমন কাটাছেঁড়া কি প্রয়োজনীয়?
মুকেশ খান্না কটাক্ষ করে বলেন, ‘মা সীতাকে এখানে অনেক ঝাঁসির রানীর মতো দেখতে লাগছে। আমি বাল্মিকির রামায়ণ পড়েছি। কোথাও লেখা নেই যে সীতা যুদ্ধ করছেন। উনি যোদ্ধা ছিলেন না। উনি মর্যাদা পুরুষোত্তমের স্ত্রী। উনি যদি নিজে যোদ্ধা হতেন, তাহলে রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারতেন। তাহলে আর রামকে যুদ্ধ করতে হতো না।’
{{/usCountry}}মুকেশ খান্না কটাক্ষ করে বলেন, ‘মা সীতাকে এখানে অনেক ঝাঁসির রানীর মতো দেখতে লাগছে। আমি বাল্মিকির রামায়ণ পড়েছি। কোথাও লেখা নেই যে সীতা যুদ্ধ করছেন। উনি যোদ্ধা ছিলেন না। উনি মর্যাদা পুরুষোত্তমের স্ত্রী। উনি যদি নিজে যোদ্ধা হতেন, তাহলে রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারতেন। তাহলে আর রামকে যুদ্ধ করতে হতো না।’
{{/usCountry}}যদিও এই প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, সীতার মধ্যে একটি যোদ্ধার রূপ রয়েছে। এই ছবিতে সীতাকে যোদ্ধা রাজকন্যা হিসেবে তুলে ধরা হয়েছে। ‘অদ্ভুত রামায়ণ’- এ সীতাকে ক্ষত্রিয় বংশের রাজকন্যা হিসেবে তুলে ধরা হয়েছিল তিনি যুদ্ধে পারদর্শী। এখানেও সেই দিকটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মা সীতার এই অন্যরকম রূপ সিনেমাকে আরও সমৃদ্ধ করেছে।
আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?
কিন্তু পরিচালকের এই মন্তব্য একেবারেই মেনে নিতে নারাজ মুকেশ খান্না। অভিনেতার বক্তব্য, রামায়ণ একটাই যেটি বাল্মীকি নিজে লিখেছিলেন। পরিচালক কল্পনা মিশিয়ে এই রামায়ণ তৈরি করেছেন। মহাকাব্য নিয়ে এমন কাটাছেঁড়া বন্ধ করা হোক। অন্য ধর্মের মহাকাব্য নিয়ে এমন কাটাছেঁড়া কেউ করতে পারতেন না।