...
...
Next Story

ছবির আড়ালে লুকিয়ে বড় রহস্য, কাকে করা হল ‘নজরবন্দী’?

৫ জন মেয়ের গল্প নিয়ে আসতে চলেছে নজরবন্দী। কিছু মাস আগেই ছবিটির কথা ঘোষণা করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল টিজার। আগামী ১৯ নভেম্বর থেকে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে নজরবন্দী ছবিকে।

Published on: Nov 10, 2026, 15:07:14 IST
Advertisement

৫ জন মেয়ের গল্প নিয়ে আসতে চলেছে ‘নজরবন্দী’। কিছু মাস আগেই ছবিটির কথা ঘোষণা করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল টিজার। আগামী ১৯ নভেম্বর থেকে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে নজরবন্দী ছবিকে।

ছবির আড়ালে লুকিয়ে বড় রহস্য
ছবির আড়ালে লুকিয়ে বড় রহস্য

এই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজনন্দিনী, দর্শনা বণিক, দেবলীনা ও পায়েল সরকার। কিছুদিন আগেই ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নায়িকা। তবে ছবির গল্প নিয়ে কিছু তথ্য প্রকাশ্যে আনা হয়নি তখনও।

টিজার প্রসঙ্গে

ছবির অফিশিয়াল টিজার দেখে এইটুকু স্পষ্ট ছবিটি একটি থ্রিলার মুভি হতে চলেছে। রাজনন্দিনী যে খুব সম্ভবত সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত, সে অপরিচিত মানুষকে দেখলেই ছবি তুলতে শুরু করে। ঋতুপর্ণার ছবি তুলতে গেলেই যখন ঋতুপর্ণা বাধা দেয় তখনই রাজনন্দিনী নিজের কথার মাধ্যমে ঋতুপর্ণাকে ভুলিয়ে রাখে।

আরও পড়ুন: 'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?

কিন্তু আসল খেলা কিছুদিন পর শুরু হয়। ক্যামেরায় ছবি তোলার মাধ্যমেই সেই ব্যক্তির সমস্ত খুঁটিনাটি জোগাড় করে ফেলে রাজনন্দিনী। এরপর শুরু হয় সাইবার ক্রাইম। ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ওই ব্যক্তির সমস্ত তথ্য বার করে তাকে সর্বস্বান্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?

প্রসঙ্গত, এই সিনেমাটি সম্পূর্ণ নারী ভিত্তিক একটি ছবি হতে চলেছে। শুধুমাত্র মহিলা চরিত্রের উপর নির্ভর করা ছবি এর আগেও তৈরি হয়েছে টলিউডে। তবে এবার একদম অন্যরকম গল্প নিয়ে আসছে নজরবন্দী, যা দর্শকদের হতাশ করবে না বলেই আশাবাদী সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks