...
...
Next Story

'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?

নন্দিনী যত দিন বাড়িতে ছিল ততদিন রাজবীর মন খুলে কারো সঙ্গে কথা বলতে পারত না, এমন কথা বারবার শুনতে পাওয়া গিয়েছে বিগ বস বাংলার অন্য প্রতিযোগীদের মুখে। যদিও এই বিষয় নিয়ে রাজবীর ক্যামেরার সামনে কিছু বলেননি তবে বিগত কিছু দিনে সৃজলার সঙ্গে রাজবীরের বেশ কয়েকবার কথোপকথন হতে দেখা যায়।

Published on: Nov 13, 2026, 22:02:14 IST
Advertisement

নন্দিনী যত দিন বাড়িতে ছিল ততদিন রাজবীর মন খুলে কারো সঙ্গে কথা বলতে পারত না, এমন কথা বারবার শুনতে পাওয়া গিয়েছে বিগ বস বাংলার অন্য প্রতিযোগীদের মুখে। যদিও এই বিষয় নিয়ে রাজবীর ক্যামেরার সামনে কিছু বলেননি তবে বিগত কিছু দিনে সৃজলার সঙ্গে রাজবীরের বেশ কয়েকবার কথোপকথন হতে দেখা যায়।

রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?
রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?

খুব সম্প্রতি রিমোট কন্ট্রোল টাস্ক চলাকালীন রাজবীরের সঙ্গে সৃজলার ঘনিষ্ঠতা একেবারেই ভালো চোখে দেখেনি জীতু। এই নিয়ে সে রীতিমত ঝগড়াও করেছে। যদিও এতে বিন্দুমাত্র রাগ করেনি রাজবীর। পরে যদিও সেই সমস্যা মিটে গিয়েছে। কিন্তু পরিবারের অনেকেই এই ব্যাপারটা খেয়াল করেছে যে নন্দিনী বেরিয়ে যেতেই সৃজলা রাজবীরের সঙ্গে কথা বলতে চাইছে।

আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?

তবে এই গোটা ঘটনায় নন্দিনী কি ভাবছে সেটাও বড় কথা। নন্দিনী যত দিন ওই বাড়িতে ছিল ততদিন রাজবীরকে আগলে রাখত। রাজবীরকে নিয়ে ভীষণ পজেসিভ ছিল নন্দিনী। তবে খুব আশ্চর্যজনকভাবে বয়ফ্রেন্ড রাজবীরকে সৃজলার সঙ্গে কথা বলতে দেখে সে মোটেই রেগে যায় নি বরং নন্দিনীর মুখে শুনতে পাওয়া গেল একদম অন্যরকম কথা।

আরও পড়ুন: সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?

তবে নন্দিনীর মুখে শুনতে পাওয়া গেল জীতু আর সৃজলার সম্পর্কের কথাও। নন্দিনী বলে, ‘জীতুদা এখন বুঝতে পারছে যে আমি যা বলতাম একদম ঠিক বলতাম। সৃজলার প্রতি জীতুদার ফিলিংস একেবারে পিওর তাই এইভাবে রেগে যাচ্ছে। রাজবীর সৃজলাকে বারবার বলেছিল যে জীতুদা সৃজলাকে চালাচ্ছে না বরং সৃজলাকে জীতুদাকে চালাচ্ছে। তখন আমি বিশ্বাস করিনি কিন্তু এখন বুঝতে পারছি ও ঠিক বলেছিল।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks