এই মুহূর্তে বিগ বসের ঘরে সকলের সঙ্গেই সমস্যা তৈরি হয়েছে সৃজলার। জীতুর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও সেখানেও মনোমালিন্য তৈরি হচ্ছে দুজনের মধ্যে। কিন্তু বিগ বসের ঘরে যে সবার আগে সৃজলার বন্ধু হয়েছিল সে ছিল দুর্নিবার। কিন্তু এই বন্ধুত্বে ছেদ পড়ে যখন সোনামণি দুর্নিবারকে এসে বলে, সৃজলা তাকে বলেছে দুর্নিবার মাইক বন্ধ করে সৃজলাকে জানিয়েছে যে সে সৃজলাকে পছন্দ করে আর তাতেই নাকি ভীষণ ভয় পেয়ে গিয়েছে সৃজলা।

সোনামণির মুখে এই কথা শুনে সৃজলার থেকে দূরত্ব তৈরি করে দুর্নিবার। কিন্তু দুর্নিবার আর সৃজলার মধ্যে কি সত্যিই এমন কোনও সম্পর্ক তৈরি হয়েছিল? সত্যিই কি সৃজলাকে পছন্দ ছিল দুর্নিবারের? এবার আসল সত্যি সামনে নিয়ে এলেন নন্দিনী, যিনি কিছুদিন আগেই বিগ বসের ঘর থেকে বেরিয়েছেন।
আরও পড়ুন: এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?
সম্প্রতি Bartaman- কে সাক্ষাৎকারে নন্দিনী বলেন, ‘আমি একটা কথা সবার সামনে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে দুর্নিবার আর সৃজলার মধ্যে কোন সম্পর্ক ছিল না। দুর্নিবারদা যেটুকু করতো সেটুকু কেয়ারিং স্বভাব থেকেই করত। যদি কেউ কিছু বলে থাকে সেটা সৃজলা। ও সোনামণিকে যে কথাটা বলেছিল সেটা আমরা কেউ শুনতে পাইনি। আমাদের চোখে এমন কিছু পড়েনি।’
নন্দিনী আরো বলেন, ‘ কেউ সম্পর্কে থাকল বা সম্পর্ক ভেঙে গেল সেটা একেবারেই আলাদা জিনিস কিন্তু যার সংসার রয়েছে সে কখনোই এমন কাজ করবে না। মোহরদি আমার খুব কাছের একজন মানুষ তাই আমি জানি যে দুর্নিবারদা এমন কাজ কখনো করতে পারে না। বিগ বসের ঘরে যেটা ঘটেছে বা বাইরে যেটা হয়েছে সেটার মধ্যে কোন সম্পর্ক নেই।’
{{/usCountry}}নন্দিনী আরো বলেন, ‘ কেউ সম্পর্কে থাকল বা সম্পর্ক ভেঙে গেল সেটা একেবারেই আলাদা জিনিস কিন্তু যার সংসার রয়েছে সে কখনোই এমন কাজ করবে না। মোহরদি আমার খুব কাছের একজন মানুষ তাই আমি জানি যে দুর্নিবারদা এমন কাজ কখনো করতে পারে না। বিগ বসের ঘরে যেটা ঘটেছে বা বাইরে যেটা হয়েছে সেটার মধ্যে কোন সম্পর্ক নেই।’
{{/usCountry}}আরও পড়ুন: পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি, তাহলে কি ছোটবেলার বন্ধুকে ভুলে গেল সে?
বিগ বস প্রসঙ্গে
এই মুহূর্তে বিগ বস বাংলা একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছে। টিকিট টু ফিনালে রেসে আজ প্রতিযোগিতায় নামবে জীতু আর সৌরভ। এই দুজনের মধ্যে প্রথম বিগ বস বাংলার ফাইনালে যাবার টিকিট কে পাবে সেটাই এখন দেখার।