...
...
Next Story

'ভুল মানুষকে বিশ্বাস করেছিলে...', তাপস পালের জন্মবার্ষিকীতে খোলা চিঠি নন্দিনীর

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি আচমকাই না ফেরার দেশে চলে গিয়েছিলেন তাপস পাল। রেখে গিয়েছিলেন স্ত্রী এবং একমাত্র কন্যা সোহিনীকে। বাংলা চলচ্চিত্রের সেই উজ্জ্বল নক্ষত্র, আজ বেঁচে থাকলে বয়স হতো ৬৮ বছর।

Published on: Sep 29, 2026, 14:00:42 IST
Advertisement

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি আচমকাই না ফেরার দেশে চলে গিয়েছিলেন তাপস পাল। রেখে গিয়েছিলেন স্ত্রী এবং একমাত্র কন্যা সোহিনীকে। বাংলা চলচ্চিত্রের সেই উজ্জ্বল নক্ষত্র, আজ বেঁচে থাকলে বয়স হতো ৬৮ বছর। তবে নন্দিনী প্রতি বছর স্বামীর জন্মদিন পালন করেন, ঠিক যেমন করতেন আগে। মোমবাতি জ্বালিয়ে কেক কেটে এবারেও তাপস পালের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নন্দিনী।

তাপস পালের জন্মবার্ষিকীতে খোলা চিঠি নন্দিনীর
তাপস পালের জন্মবার্ষিকীতে খোলা চিঠি নন্দিনীর

সোশ্যাল মিডিয়ায় একটি কেকের ছবি পোস্ট করে স্বামীর উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন নন্দিনী। নন্দিনীর সেই চিঠিতে উঠে আসে তাপস পাল এবং তাঁর জীবনের নানান গল্প। খুব সম্প্রতি বিগ বসের বাড়ি থেকে বাড়ি এসেছেন সোহিনী, সে কথাও তিনি তুলে ধরলেন তাঁর এই খোলা চিঠিতে।

আরও পড়ুন: 'রাহুলের মতো আমার অত জ্ঞান নেই', সহজ কথা-র সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?

নন্দিনী লেখেন, ‘শুভ জন্মদিন। ৪২ বছর ধরে তুমি আমার স্বামী, স্বশরীরে না থাকলেও আজও চোখ বন্ধ করলে তোমাকেই দেখতে পাই। আমাদের মেয়েটা বিগ বসের ঘর থেকে বেরিয়েছে, কিন্তু যতদিন ও ওখানে ছিল আমার মনে হতো তুমি ওকে আগলে রাখতে। ওর জন্মানোর দিন তোমার আনন্দ, ওকে বড় করে তোলা সবকিছুই যেন মনে পড়ে যায় আজ।’

আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র ৮ মাস, এর মাঝেই বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য

স্বামীকে ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেন নন্দিনী। স্বামীর থেকে তিনি এখন একটাই আশীর্বাদ চান, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তিনি মাথা উঁচু করে আয়নার দিকে তাকিয়ে থাকতে পারেন। তাপস পাল যেমন রাজার মতো বেঁচেছেন, নন্দিনী এবং সোহিনীও যেন নিজেদের তেমনভাবেই রাখতে পারেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks