...
...
Next Story

পাঞ্জাবি চলচ্চিত্র জগতে অভিষেক হতে চলেছে নওয়াজউদ্দিনের, বিপরীতে থাকবেন কে?

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু আইকনিক চরিত্রে অভিনয় করে এবার পাঞ্জাবী চলচ্চিত্র জগতে প্রবেশ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনেতার বিপরীতে অভিনয় করার কথা সোনম বাজওয়ার।

Published on: Jul 15, 2026, 19:00:28 IST
Advertisement

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু আইকনিক চরিত্রে অভিনয় করে এবার পাঞ্জাবী চলচ্চিত্র জগতে প্রবেশ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনেতার বিপরীতে অভিনয় করার কথা সোনম বাজওয়ার।

পাঞ্জাবি চলচ্চিত্র জগতে অভিষেক হতে চলেছে নওয়াজউদ্দিনের
পাঞ্জাবি চলচ্চিত্র জগতে অভিষেক হতে চলেছে নওয়াজউদ্দিনের

ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকতে পারেন গিপ্পী গ্রেবাল। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

তবে এই প্রথমবার নয়। এর আগে তেলেগু ছবি ‘সৈন্ধব’ এবং তামিল ছবি ‘পেট্টা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। রজনীকান্তের পাশাপাশি তিনি অভিনয় করেছিলেন খলনায়কের চরিত্রে। এছাড়াও ‘তুম্বাড ২’ ছবিতেও অভিনয় করার কথা নওয়াজুদ্দিন সিদ্দিকীর।

অন্যদিকে, সোনম বাজওয়া ২০১৩ সালে পাঞ্জাবি চলচ্চিত্র 'বেস্ট অফ লাক' দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন এবং এরপর 'সরদারজি ২', 'সুপার সিং' সহ আরও অনেক ছবিতে অভিনয় করেন। এই বছরের শুরুতে তিনি 'হাউসফুল ৫', 'বাঘি ৪', 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' এবং 'বর্ডার ২'-এর মতো হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান।

আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks