...
...
Next Story

‘ছোট পোশাক পরলেই মানুষ বদলায় না’, কটাক্ষের জবাবে বিস্ফোরক মন্তব্য নিনার

অন্যরকম জীবন বাঁচতেই চিরকাল ভালবাসেন নিনা গুপ্তা। ব্যক্তিগত জীবন থেকে পোশাক, সবকিছুতেই নিনা ছাপিয়ে গিয়েছেন সকলকে। জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, সবসময় সবকিছু পজিটিভ ভাবেই দেখেন তিনি।

Published on: Nov 29, 2026, 16:30:21 IST
Advertisement

অন্যরকম জীবন বাঁচতেই চিরকাল ভালবাসেন নিনা গুপ্তা। ব্যক্তিগত জীবন থেকে পোশাক, সবকিছুতেই নিনা ছাপিয়ে গিয়েছেন সকলকে। জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, সবসময় সবকিছু পজিটিভ ভাবেই দেখেন তিনি। এই মুহূর্তে দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত’ সিরিজের আগামী সিরিজ নিয়ে ব্যস্ত তিনি।

কটাক্ষের জবাবে বিস্ফোরক মন্তব্য নিনার
কটাক্ষের জবাবে বিস্ফোরক মন্তব্য নিনার

আজ তাক আয়োজিত সাহিত্য ২০২৬ অনুষ্ঠানে নিনাকে পঞ্চায়েত সিরিজ নিয়ে যখন প্রশ্ন করা হয় যে তিনি এই সিরিজে অভিনয়ে করার সময় এটির জনপ্রিয়তার কথা ভেবেছিলেন কিনা, উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি কখনোই ভাবিনি যে এটি এত বড় হিট হবে। তবে আমার চিত্রনাট্য ভীষণ ভালো লেগেছিল এবং এটা আমার হ্যাঁ বলার জন্য যথেষ্ট ছিল।’

আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদে মিমির ‘তাণ্ডব’, কাদের বিরুদ্ধে হবে এই লড়াই?

এরপরই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে তিনি সবসময় যেমন পোশাক পরে থাকেন, তাতে একজন গ্রামবাসী চরিত্রে তিনি কিভাবে অভিনয় করার জন্য রাজি হয়ে গেলেন? উত্তরই অভিনেত্রী বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি ফ্যাশনেবল পোশাক পরি মানেই যে আমি গ্রামবাসীর চরিত্রে অভিনয় করতে পারবো না সেটা একেবারেই নয়। শুধু সরু ফিতে দেওয়া পোশাক পরি বলেই আমার ভেতরের মানুষটা বদলে যায়নি।’

Featured Video

আরও পড়ুন: ‘দাদাগিরি’তে বসলো প্রেমের আসর, দেবের পাগলু ফ্যান শিখে নিল প্রপোজ করার টেকনিক

পঞ্চায়েত ওয়েব সিরিজ সম্পর্কে

'পঞ্চায়েত' লিখেছেন চন্দন কুমার এবং পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র ও অক্ষত বিজয়বর্গীয়। এটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)। এই ধারাবাহিকে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক এবং সানভিকা। তাঁদের সঙ্গে আরও রয়েছেন দুর্গেশ কুমার, অশোক পাঠক, সুনিতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা। সিজন ৫ আগামী ৩ ডিসেম্বর থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে। নতুন সিজনে দেখা যাবে, গ্রামের নির্বাচনে মঞ্জু দেবীকে (নীনা গুপ্তা) পরাজিত করে ক্রান্তি দেবী (সুনিতা রাজওয়ার) নতুন প্রধান হয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks