...
...
Next Story

Swatantra-Kamalini Sindur Daan: স্বতন্ত্রর হয়ে গেল ৩ সন্তানের মা কমলিনী, সিঁথি ভরা সিঁদুর, এল চিরসখার নতুন প্রোমো

চিরসখায় শুভ পরিণয়। অবশেষে কমলিনীকে স্ত্রী হিসেবে পেল স্বতন্ত্র। সিঁথি ভরিয়ে দিল সিঁদুরে। দেখুন-

Updated on: Oct 30, 2025, 11:18:18 IST
Advertisement

অবশেষে সব নাটকীয়তার ইতি! কারণ চিরসখার নতুন যে প্রোমো সামনে এল তাতে দেখা গেল কমলিনীর সিঁথি ভরে সিঁদুর পরিয়ে দিল স্বতন্ত্র। অর্থাৎ শুভ পরিণয় হয়েই গেল!

কনের সাজে কমলিনী।
কনের সাজে কমলিনী।

যদিও বিয়েটা হয়ে গিয়েছিল আগেই। কমলিনীর ব্রেন টিউমারের অপারেশন করানোর আগেই রেজিস্ট্রি কাগজে সই করিয়ে নেয় স্বতন্ত্র। পার্বতীর ছলচাতুরি আটকাতে একটু কৌশল অবলম্বন করে সে। যদিও সবটা জানে কমলিনীর কাকা, তবে সে নিজেও সবটা চেপে গিয়েছে পরিবারের থেকে।

আরও পড়ুন: হেব্বি বড়লোক সলমন, মোট সম্পত্তি ২৯০০ কোটি! বিগ বসের পারশ্রমিক শুনলে ছিটকে যাবেন

বলাই বাহুল্য সামনে বড় নাটকীয়তা আছে চিরসখাতে। দেখার স্বতন্ত্রর এভাবে বিয়ে করা নিয়ে কেম প্রতিক্রিয়া দেয় কমলিনী। বাবিল, বুবলাই বা মিঠিও কি মানতে পারবে দ্বিতীয় বিয়ে? আর কমলিনীর শাশুড়ি? প্রশ্ন ভরা ভরা। যার জবাব মিলবে সামনের এপিসোডগুলোতে।

আরও পড়ুন: সত্যিই কি বাংলাদেশের ঢাকায় শো করছেন অরিজিৎ সিং? জানুন ভাইরাল খবরের আসল সত্যি

বৃহস্পতিবার চিরসখার যে প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সিঁদুর কৌট হাতে ধরে আছে স্বতন্ত্র। গায়ে তার ক্রিম রঙের লাল সুতোর কাজ করা পঞ্জাবি। সামনে লাল ব্লাউজ আর অফ হোয়াইট কালারের শাড়িতে কমলিনী। কপালে ছোট্ট একটা লাল টিপ। গলায় সোনার হার। চোখ ভরা জল। কমলিনীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেয় স্বতন্ত্র।

নতুন প্রোমো নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে। একজন লিখেছেন, ‘খুব ভালো লাগলো। কমলিনীকে খুব সুন্দর লাগবে এবার।’ আরেকজন লেখেন, ‘ওদের সংসার হবে, এটা দেখতেই ভালো লাগছে।’ অবশ্য আরেকপক্ষের মত, ‘এভাবে ঠকিয়ে বিয়ে আমি হলে অন্তত মানতে পারতাম না।’ আরেকটি কমেন্টে লেখা হল, ‘পার্বতীর এই এত সহজে চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যাওয়া, কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে গেল গল্পটা।’

যদিও সেভাবে টিআরপিতে পেরে উঠছে না চিরসখা ধারাবাহিকটি। অবস্থা বেশ নড়বড়ে। গত সপ্তাহে শুধু জোয়ার ভাঁটা-র কাছে স্লট হারায়নি, বরং নেমে এসেছিল টিআরপি তালিকার দশ নম্বর স্থানে। এখন দেখার কমলিনী আর স্বতন্ত্র সংসার শুরু করলে অবস্থার উন্নতি হয় নাকি! নাকি জোয়ার-ভাঁটার কাছে গো হারা হারতেই হয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe