...
...
Next Story

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ওম-মৌপিয়া, দুর্জয় মন্ডলের অভিনেত্রী বলবে কোন গল্প?

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি এবং মৌপিয়া গোস্বামী। দুর্জয় মন্ডল পরিচালিত ছবিতে প্রথমবার দেখতে পাওয়া যাবে এই নতুন জুটিকে। ছবির নাম অভিনেত্রী। নাম ঘোষণা হওয়ার পরেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে একটি কৌতুহল সৃষ্টি হয়েছে।

Published on: Aug 29, 2026, 15:08:48 IST
Advertisement

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি এবং মৌপিয়া গোস্বামী। দুর্জয় মন্ডল পরিচালিত ছবিতে প্রথমবার দেখতে পাওয়া যাবে এই নতুন জুটিকে। ছবির নাম অভিনেত্রী। নাম ঘোষণা হওয়ার পরেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে একটি কৌতুহল সৃষ্টি হয়েছে।

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ওম-মৌপিয়া
প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ওম-মৌপিয়া

ছবির নাম যেহেতু অভিনেত্রী তাই মনে হতেই পারে, এই ছবিতে সিনেমা জগত নিয়েও বেশ কিছু নানান তথ্য তুলে ধরবেন পরিচালক। তবে পরিচালকের বক্তব্য অনুযায়ী, এই ছবিতে গল্প বলার ধরন হোক অথবা চরিত্র সবকিছুতেই থাকবে বেশ কিছু চমক। তবে সেই চমক ঠিক কী তা এখনও প্রকাশ্যে নিয়ে আসেননি পরিচালক।

আরও পড়ুন: মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি! কার সঙ্গে এমন টম অ্যান্ড জেরির সম্পর্ক?

ছবিতে ওম সাহানির চরিত্রের নাম কাব্য রায়। মৌপিয়ার চরিত্রের নাম পদ্মজা। দুই মানুষ যাদের পথচলা বা স্বপ্ন পুরোপুরি আলাদা তারা হঠাৎ করেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর তাদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে থাকে, সেই পথ কতটা সহজ বা কঠিন হয় বা প্রত্যেক পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিভাবে তারা নিজেদের পাল্টাতে থাকে তা নিয়েই চলবে অভিনেত্রী ছবির গল্প।

আরও পড়ুন: সংসার জীবনের ২০ বছর পার, স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী

ওম সাহানির পাশাপাশি মৌপিয়া এই ছবিটি নিয়ে দুইজন আশাবাদী। তিনি একজন প্রতিভাবান এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন এই ছবিতে। প্রতিটি মুহূর্তে জীবনের চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে এগিয়ে যায় সে। পদ্মজা প্রতিমুহূর্তে যেভাবে আবেগের সঙ্গে লড়াই করছে, মনে করছেন অভিনেত্রী।

ছবির পরিচালক সিনেমার গল্প নিয়ে বলেন, এখন এই ছবির গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। তবে এইটুকুই বলবো এটা শুধু প্রেমের গল্প নয়, আবার শুধু রহস্যের গল্প নয়। রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ আর সবকিছু মিলিয়ে একটি মনস্তাত্ত্বিক ছবি তৈরি হতে চলেছে এটি। পোস্টার বা ট্রেলারে এই ছবির গল্প বলতে একেবারেই নারাজ পরিচালক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks