'মরতে দেবেন না ওঁকে...', সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ওমি বৈদ্য, চুপ আমির
সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে ধীরে ধীরে বাড়ছে উদ্বেগ। শারীরিকভাবে তিনি এখন অনেকটাই দুর্বল। সোনমের এই শারীরিক অসুস্থতা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন জিনাত আমান। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের মনের অবস্থা জানালেন থ্রি ইডিয়টস খ্যাত ওমি বৈদ্য।
সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে ধীরে ধীরে বাড়ছে উদ্বেগ। শারীরিকভাবে তিনি এখন অনেকটাই দুর্বল। সোনমের এই শারীরিক অসুস্থতা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন জিনাত আমান। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের মনের অবস্থা জানালেন থ্রি ইডিয়টস খ্যাত ওমি বৈদ্য।
সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ওমি বৈদ্য
মঙ্গলবার অভিনেতা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি নিজেকে থ্রি ইডিওটস- এর চতুর হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার পর একটি আবেগঘন আবেদন জানান সকলকে। ছবিতে আমির খানের চরিত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চাই না উনি মারা যান। মরতে দেবেন না ওঁকে।’
সোনমকে একজন অত্যন্ত বিনয়ী এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তি বলে অভিহিত করে অভিনেতা বলেন, ‘আপনি কি জানেন যে থ্রি ইডিয়েট সিনেমার আমির খানের চরিত্রটি আসলে সোনম ওয়াংচুক নামের একজন বাস্তব জীবনের উদ্ভাবক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা? উনি ভীষণ ভালো একজন মানুষ। আমার সঙ্গে একাধিকবার ওঁর দেখা হয়েছে।’
সোনমের শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এই মুহূর্তে উনি একটি দীর্ঘ অনশনের মধ্যে রয়েছেন। ওঁর রক্তে শর্করার মাত্রা অনেক কমে গিয়েছে। আমি জানি না আপনারা এই বিষয়ে জানেন কিনা। আমি জানিনা গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে কিনা। কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
‘প্রত্যেকেই নিজেদের জীবনে ভীষণ ব্যস্ত কিন্তু আপনি যদি সময় বের করে এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন তাহলে এই মানুষটির সঙ্গে আপনি একমত হবেন। আমরা সকলেই সাধারণ মানুষ, সব সময় সময় পাই না। কিন্তু এই মুহূর্তে কি ঘটছে সেটা যদি একবার দেখেন তাহলে আমার মনে হয় এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ হবে।’ বলেন অভিনেতা।
সবশেষে অভিনেতা বলেন, ‘আমি চাইনা উনি মারা যান। দয়া করে রিটুইট করুন, আপনার ইনস্টাগ্রামে পোস্ট করুন এবং যদি আপনারা সত্যি চান তাহলে আপনারা আপনাদের স্থানীয় বা জাতীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তাই আমার মনে হয় আপনারা এটিকে গুরুত্ব সহকারে দেখবেন।’
Home/Entertainment/'মরতে দেবেন না ওঁকে...', সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ওমি বৈদ্য, চুপ আমির