...
...
Next Story

Onekdin Por: বাঁচার জন্য শুধুই চাই অজুহাত, ‘অনেকদিন পর’ নিয়ে এল অনুভূতির এক অন্যরকম গল্প

Onekdin Por: ভোটের আবহে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটি পোস্ট করতে দেখা দিয়েছিল যেখানে তিনি লিখেছিলেন, অনেকদিন পর আবারো একবার তোমার আমার গল্পগুলো বোধহয় এই শহরে মিলেমিশে যাচ্ছে। অভিনেতার এই পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনও রাজনৈতিক পোস্ট, কিন্তু সেই ভুল ভাঙলো এক মাসের মধ্যেই।

Published on: Jun 6, 2026, 21:18:03 IST
Advertisement

Onekdin Por: ভোটের আবহে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটি পোস্ট করতে দেখা দিয়েছিল যেখানে তিনি লিখেছিলেন, অনেকদিন পর আবারো একবার তোমার আমার গল্পগুলো বোধহয় এই শহরে মিলেমিশে যাচ্ছে। অভিনেতার এই পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনও রাজনৈতিক পোস্ট, কিন্তু সেই ভুল ভাঙলো এক মাসের মধ্যেই।

‘অনেকদিন পর’ নিয়ে এল অনুভূতির এক অন্যরকম গল্প
‘অনেকদিন পর’ নিয়ে এল অনুভূতির এক অন্যরকম গল্প

প্রসেনজিৎ পোস্ট করেছিলেন ৩ মে, আর ঠিক একমাস পর প্রকাশ্যে আসে অনেকদিন পর ছবির পোস্টার। বোঝা যায়, একমাস আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক কি জন্য সেই পোস্ট করেছিলেন। তবে এই ছবিতে অভিনেতা হিসেবে তিনি অংশগ্রহণ করেননি বরং প্রযোজক হিসাবে রয়েছেন তিনি।

আরও পড়ুন: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?

ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন সৌরভ পালোধী। সৌরভের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত ও এনআইডিয়াস প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পাবে জুনেই। চলতি মাসের ২৬ তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস।

এই ছবিতে অভিনয় করবেন চিত্রাঙ্গদা শতরূপা, বিমল গিরি, দরিয়া দাস পালোধী, দেবেশ রায় চৌধুরী, বুদ্ধদেব দাস, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সেঁজুতি মুখোপাধ্যায়, দীপক হালদার, শুভঙ্কর ঘটক, সুপর্ণা দাস।

টিজার প্রসঙ্গে

কোনও অতিরিক্ত প্রেমের আতিশয্য নয়, বরং একটা নিষ্পাপ প্রেমের গল্প নিয়ে তৈরি এই ছবিটি। ভালোবাসা অনুভূতি আর সম্পর্কের দোলাচলে থাকা কয়েকটা জীবন। একটা সময় শুধু ভালোবাসা নয়, একটা বয়সের পর জীবনের বেঁচে থাকার জন্য দরকার হয় শুধু একটা অজুহাত। এই অজুহাত না থাকলে বেঁচে থাকা আর হয় না।

আরও পড়ুন: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?

টিজার দেখে বেশ স্পষ্ট অনেকদিন পর মানুষ আবার নতুন করে ভালবাসার প্রেমে পড়বে। সম্পর্ককে একটা নতুন আয়নায় চিনতে শিখবে। কয়েক সেকেন্ডের এই টিজারেই দর্শকরা বুঝে গিয়েছেন আবার একটা মাস্টারপিস দেখতে চলেছেন তাঁরা। এখন শুধুই অপেক্ষা মুক্তির।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks