...
...
Next Story

আবারও প্রতারণার অভিযোগ পলাশের বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা চেয়ে থানার দ্বারস্থ প্রযোজক

গত বছরের শেষ সময় থেকেই খবরের শিরোনাম বারবার ছিনিয়ে নিয়েছেন পলাশ মুচ্ছল। ভারতের ক্রিকেট মহিলা দল বিশ্বকাপ জয় করতেই স্মৃতি মন্দানাকে প্রপোজ করেন পলাশ। স্মৃতির প্রতি পলাশের এই ভালোবাসা যেন এক লহমায় চর্চার বিষয় হয়ে ওঠে। এর পরেই বিয়ের ডেট ঘোষণা করে দেন এই জুটি।

Published on: Jan 22, 2026, 21:49:42 IST
Advertisement

গত বছরের শেষ সময় থেকেই খবরের শিরোনাম বারবার ছিনিয়ে নিয়েছেন পলাশ মুচ্ছল। ভারতের ক্রিকেট মহিলা দল বিশ্বকাপ জয় করতেই স্মৃতি মন্দানাকে প্রপোজ করেন পলাশ। স্মৃতির প্রতি পলাশের এই ভালোবাসা যেন এক লহমায় চর্চার বিষয় হয়ে ওঠে। এর পরেই বিয়ের ডেট ঘোষণা করে দেন এই জুটি।

আবার প্রতারণার অভিযোগ পলাশের বিরুদ্ধে
আবার প্রতারণার অভিযোগ পলাশের বিরুদ্ধে

সবকিছুই ঠিক ছিল, কিন্তু আচমকা বিয়ের দিন পলাশের হবু শশুরমশাই অসুস্থ হয়ে পড়ায় বিয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু পরে পলাশের সঙ্গে একাধিক নারীর ঘনিষ্ঠতার খবর সামনে উঠে আসায় বিয়ে বাতিল করে দেন স্মৃতি।

আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

চলতি বছরের জানুয়ারি মাসে আবার খবরের শিরোনাম ছিনিয়ে নেন পলাশ। একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। মুখ্য ভূমিকায় থাকবেন শ্রেয়স তালপাড়ে। নতুনভাবে যখন নিজের জীবনকে গোছাতে ব্যস্ত পলাশ, ঠিক তখনই পিছন থেকে ডাক আসে অতীতের।

সম্প্রতি পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেন এক প্রযোজক। প্রযোজকের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন পলাশ। ‘নাজারিয়া’ নামের একটি ছবি তৈরির জন্য এই টাকা নিয়েছিলেন তিনি। পলাশ জানিয়েছিলেন, ওটিটি প্লাটফর্মে খুব শীঘ্রই ওই ছবিটি মুক্তি পাবে তারপরই তিনি টাকা ফেরত দিয়ে দেবেন।

আবার প্রতারণার অভিযোগ পলাশের বিরুদ্ধে

আরও পড়ুন: 'আমায় একা হাতে সবটা সামলাতে... ', কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি?

বৈভব মান নামের ঐ প্রযোজক আরও জানিয়েছেন, তিনি স্মৃতির বাবার শৈশবের বন্ধু। এতদিন সম্পর্কের খাতিরে তিনি কিছু বলেননি। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি সমস্ত প্রমাণ নিয়ে পলাশের হাতিয়ে নেওয়া ৪০ লক্ষ টাকা ফেরত চেয়ে পুলিশের কাছে আবেদন জানান।

কয়েক মাসের মধ্যে পলাশের এই কর্মকাণ্ড সামনে উঠে আসায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে হয়তো চিরকাল এইভাবেই মানুষকে প্রতারণা করেন পলাশ। অনেকেই আবার এটাও মনে করছেন, স্মৃতি অল্পের জন্য বেঁচে দিয়েছেন। তবে এই বিষয় নিয়ে পলাশের তরফ থেকে কোনও মন্তব্য জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks