...
...
Next Story

স্মৃতি এখন অতীত, বিয়ে বাতিলের পর আবার কাজে ফিরলেন পলাশ, সঙ্গী হলেন শ্রেয়স

২০২৫ অর্থাৎ গত বছর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মন্দানা এবং পলাশ মুচ্ছলের। কিন্তু দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পরেও বিয়ে ঠিক আগেই বিয়ে ভেঙে যায় তাঁদের। স্মৃতির বাবা আচমকা অসুস্থ হওয়ায় বিয়ের স্থগিত হয়ে যায়।

Published on: Jan 20, 2026, 15:27:32 IST
Advertisement

২০২৫ অর্থাৎ গত বছর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মন্দানা এবং পলাশ মুচ্ছলের। কিন্তু দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পরেও বিয়ের ঠিক আগেই বিয়ে ভেঙে যায় তাঁদের। স্মৃতির বাবা আচমকা অসুস্থ হওয়ায় বিয়ের স্থগিত হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, পলাশের সঙ্গে একাধিক নারীর বন্ধুত্বের কথা শুনতে পাওয়া যায়। অবশেষে বিয়ে একেবারেই বাতিল হয়ে যায় স্মৃতি এবং পলাশের।

বিয়ে বাতিলের পর আবার কাজে ফিরলেন পলাশ, সঙ্গী হলেন শ্রেয়স
বিয়ে বাতিলের পর আবার কাজে ফিরলেন পলাশ, সঙ্গী হলেন শ্রেয়স

বিয়ে ভেঙে যাওয়ার পর স্মৃতি ফিরে গিয়েছেন নিজের কাজে। ২২ গজের মাঠে আবার তিনি তুলবেন ঝড়। কিন্তু পলাশ এতদিন কাছ থেকে দূরে থাকলেও এবার তিনিও ফিরে গেলেন নিজের কাজে। নতুন একটি ছবির জন্য পরিচালকের আসনে বসতে চলেছেন পলাশ। থাকবেন শ্রেয়স তালপাড়ে।

আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

পলাশের কাজে ফিরে আসার কথা ঘোষণা করে বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ সোশ্যাল মিডিয়ায় টুইট করে লেখেন, পলাশ একটি ছবি পরিচালনা করতে চলেছেন যেটি একজন সাধারণ মানুষের গল্প বলবে। পলাশের এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শ্রেয়স। এই ছবির বেশিরভাগ দৃশ্য মুম্বইয়ে শুট করা হবে। পরিচালক হিসাবে এটি পলাশের তৃতীয় ছবি।

আরও পড়ুন: 'আমায় একা হাতে সবটা সামলাতে... ', কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি?

অন্যদিকে শ্রেয়স সম্প্রতি ‘আজাদ ভারত’ সিনেমায় কাজ করেছেন যেখানে তিনি সুভাষচন্দ্র বসুর ভূমিকা অভিনয় করেছেন। সবমিলিয়ে স্মৃতি এবং পলাশ দুজনেই এখন নিজের ব্যক্তিগত জীবনকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছেন পেশাগত জীবনে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks