...
...
Next Story

বহুদিন পর ছোটপর্দায় দেখা যাবে পরমব্রতকে, কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি?

পরিচালক হতে চাইলেও ধারাবাহিকের মাধ্যমেই প্রথম খ্যাতি অর্জন করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর ওটিটি থেকে শুরু করে বড়পর্দা সব জায়গায় তিনি পেয়েছেন সফলতা। পরিচালনার দিকেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

Published on: Feb 27, 2026, 13:57:48 IST
Advertisement

পরিচালক হতে চাইলেও ধারাবাহিকের মাধ্যমেই প্রথম খ্যাতি অর্জন করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর ওটিটি থেকে শুরু করে বড়পর্দা সব জায়গায় তিনি পেয়েছেন সফলতা। পরিচালনার দিকেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সর্বত্র সমানভাবে নিজেকে প্রমাণ করে আবার লম্বা বিরতির পর তিনি ফিরতে চলেছেন ছোট পর্দায়।

বহুদিন পর ছোটপর্দায় দেখা যাবে পরমব্রতকে
বহুদিন পর ছোটপর্দায় দেখা যাবে পরমব্রতকে

জি বাংলায় খুব শীঘ্রই একটি ধারাবাহিক আসতে চলেছে যার নাম ‘কমলা নিবাস’। এই ধারাবাহিকে দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তকে অভিনয় করতে দেখা যাবে। অভিনয় করবেন দেবাদৃতা বসু এবং সংহতি বন্দ্যোপাধ্যায়, যারা এই দম্পতির দুই সন্তানের ভূমিকা অভিনয় করবেন।

আরও পড়ুন: ‘একবার ভুল করেছি,আবারও ভুল হতে পারে…’, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য নোবেলের

এই গল্পে দেবাদৃতার বিপরীতে অভিনয় করবেন পরমব্রত অর্থাৎ দম্পতির জামাইয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং।

গতকাল অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পরমব্রত পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন। এই ছবিতে ইন্দ্রপুরী স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। যদিও তিনি জানিয়েছিলেন কেন তিনি ১৫ বছর পর এই আবার ফিরে এসেছেন তা তিনি ধীরে ধীরে জানাবেন।

আরও পড়ুন: 'আমার জীবনের বড় সিক্রেট... ', জীবনের কোন গোপন তথ্য ফাঁস করলেন মানসী?

প্রসঙ্গত, কিছুদিন আগেই বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন পরমব্রত। খুব স্বাভাবিকভাবেই এই অভিনেতাকে ছোট পর্দায় দেখতে পাওয়া দর্শকদের জন্য একটি বাড়তি পাওনা হতে চলেছে। দেবশঙ্কর হালদার থেকে সোহিনী সেনগুপ্ত একটি ধারাবাহিকে এত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখার সৌভাগ্য হতে চলেছে দর্শকদের।

প্রসঙ্গত, এই ধারাবাহিকে শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলার গল্প দেখানো হবে। মধ্যবিত্ত একটি পরিবারের এক দম্পতি নিজের জীবনের সব পুঁজি দিয়ে দেয় দুই মেয়ের বিয়ের জন্য। কিন্তু অধরা থেকে যায় নিজের একটি বাড়ি তৈরি করার স্বপ্ন। দায়িত্ব নাকি স্বপ্নপূরণ কোনটাকে বেশি প্রাধান্য দেবেন এই দম্পতি তা নিয়েই তৈরি কমলা নিবাসের গল্প।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe