কমলা নিবাসের নায়ক তিনি, 'অনেক বেশি আধুনিক…', ছোট পর্দায় ফেরা প্রসঙ্গে যা বললেন পরমব্রত

জি বাংলায় নতুন মেগা 'কমলা নিবাস' শুরু হয়েছে। ধারাবাহিকে দেবাদৃতার বিপরীতে দেখা মিলেছে পরমব্রত চট্টপাধ্যায়ের। অনেকটা সময়ের ব্যবধানে ফের ছোট পর্দায় ফিরলেন পরমব্রত। পরিচালনা, বড় পর্দা ও সিরিজে অভিনয় সবটার পাশাপাশি হঠাৎ কেন মেগায় ফিরলেন তিনি? এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন নায়ক।

Published on: Apr 14, 2026, 23:13:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলায় নতুন মেগা 'কমলা নিবাস' শুরু হয়েছে। এই মেগাতে কমলা ও শ্রীনিবাসের ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার। এখানেই শেষ নয় ধারাবাহিকে দেবাদৃতার বিপরীতে দেখা মিলেছে পরমব্রত চট্টপাধ্যায়ের। অনেকটা সময়ের ব্যবধানে ফের ছোট পর্দায় ফিরলেন পরমব্রত। পরিচালনা, বড় পর্দা ও সিরিজে অভিনয় সবটার পাশাপাশি হঠাৎ কেন মেগায় ফিরলেন তিনি? এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন নায়ক।

'অনেক বেশি আধুনিক…', ছোট পর্দায় ফেরা প্রসঙ্গে যা বললেন পরমব্রত
'অনেক বেশি আধুনিক…', ছোট পর্দায় ফেরা প্রসঙ্গে যা বললেন পরমব্রত

আরও পড়ুন: করণের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তেজস্বী? ‘খুব তাড়াতাড়ি…’, যা বললেন নায়িকা

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরম এই প্রসঙ্গে বলেন, ‘যে চ্যানেলে ফিরেছি, তাদের সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। তাই ডাক ফেরাতে পারিনি। কাজ করে বেশ আনন্দও পেয়েছি। ‘জ়ি বাংলার ‘কমলা নিবাস’ ধারাবাহিকে বড়পর্দার একজন খ্যাতনামী অভিনেতাকে খুঁজছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। ওরা আমার সঙ্গে তাই যোগাযোগ করেন। দীর্ঘ দিনের পেশাগত সুসম্পর্কের কারণে আমি সেই ডাক ফেরাতে পারিনি।’

আরও পড়ুন: কোটি কোটি টাকা আয় করেও কেন দু’কামরার ফ্ল্যাটে থাকেন সলমন? মুখ খুললেন ভাইজান

তবে এতদিন পর ফিরে কতটা বদল দেখলেন তিনি? নায়কের কথায়, ‘সব কিছু অনেক বেশি আধুনিক। ঝাঁ চকচকে। প্রফেশনালিজ়মে মোড়া। কাজ নিয়ে অনেক বেশি সজাগ সবাই। ভুলত্রুটির পরিমাণ তাতে অনেকটাই কমেছে।’ তবে পাশাপাশি তিনি এও বলেছেন, যেমন, ‘একটি ফর্মুলা হিট হলে সেটাই পরের বার বা তারও পরের বার চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যেটা আগে হয়তো তুলনায় কম হত। এই ট্রেন্ড এখন সর্বত্র। কি বাংলা কি হিন্দি।’

আরও পড়ুন: ঘোষণার পরেও কেন ‘দেশু ৭’ পরিচালনা করলেন না সুজিত রিনো? ‘সবটাই তাদের জন্য…’, মুখ খুললেন পরিচালক

প্রসঙ্গত, মেগায় নায়কের বিপরীতে রয়েছেন দেবাদৃতা। তিনি পরমের সঙ্গে কাজ প্রসঙ্গে জানিয়েছিলেন, 'পরমদা খুবই প্রতিভাবান অভিনেতা। ওঁর সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। ও ভীষণ ভালো। সব সময় ভীষণ ভাবে সাহায্য করে। নতুন কাজ করলে অনেক সময় যে দ্বিধাটা কাজ করে পরমদার সঙ্গে কাজ করতে গিয়ে সেটা কখনও মনে হয়নি। অনেক দিন পর পরমদা মেগায় ফিরছেন সেটাও একটা ভালোলাগার জায়গা।’