Parambrata-Piya: গায়ে সাঁটে ‘বউ চোর’ তকমা! বিয়ের ২ বছরে পিয়ার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন পরমব্রত?

নিন্দুকের মুখে ছাই দিয়ে দেখতে দেখতে বিয়ের ২ বছর পার করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এরই মাঝে একটি ফুটফুটে পুত্র সন্তানেরও বাবা-মা হয়েছেন তাঁরা।

Published on: Nov 28, 2025, 10:44:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছিমছামভাবে বাড়িতেই আইনি কাগজে সইসাবুদ করে বিয়েটা করেন তাঁরা। সেই বিয়ে নিয়ে কম কটাক্ষে পড়তে হয়নি এই দম্পতিকে। যদিও নিন্দুকের মুখে ছাই দিয়ে দেখতে দেখতে বিয়ের ২ বছর পার। এরই মাঝে একটি ফুটফুটে পুত্র সন্তানেরও বাবা-মা হয়েছেন তাঁরা।

পিয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পরমব্রত।
পিয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পরমব্রত।

বিয়ের ২ বছরের বিবাহবার্ষিকীতে বেশ মিষ্টি একটা পোস্ট শেয়ার করে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। একটি ভিডিয়ো শেয়ার করলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ‘এই রাত তোমার আমার’ গাইছেন দুজনে। অভিনেতার হাতে আবার গিটার। আর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন সবসময়ই পূর্ণ বৃত্তে ঘুরে আসে যখন আমরা একসঙ্গে থাকি, হেসে গান গাই, হাত ধরে থাকি… শুভ দ্বিতীয় স্ত্রী... তোমাকে ভালোবাসি... এবং আমি আমাদের ভালোবাসি! ❤️#শুভ বিবাহবার্ষিকী’।

আরও পড়ুন: আমেরিকা নিবাসী পাত্রর সঙ্গে চুপিসাড়ে বিয়ে তনুশ্রীর! কী করেন বর, এবার কি তাহলে টলিউডকে বিদায়?

পরমব্রত চট্টোপাধ্যায়ের আগে পিয়া ঘর বেঁধেছিলেন অনুপম রায়ের সঙ্গে। ২০২২ সাল নাগাদ দুজনে আলাদা হন। এর অনেক পরেই ভালোবেসে পরমব্রতর সঙ্গে নতুন জীবন শুরু পিয়ার। তবে তাতেই রে রে করে তেড়ে আসে সোশ্যাল মিডিয়া। এমনকী ‘বউ চোর’ তকমা দেওয়া হয় পরমব্রতকে। অনুপম ও পিয়ার ঘর ভাঙার জন্য দায়ি করা হতে থাকে তাঁকে। যদিও অভিনেতা স্পষ্ট করে দেন, পিয়াকে ডিভোর্সের আগে থেকে চিনলেও, বন্ধুত্ব বা প্রেম হয়েছে অনেকটা পরে। এরপর অবশ্য কয়েকমাসের মধ্যেই ফের বিয়ে করন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রশ্মিতা। তারপর ট্রোলের আগুনে জল পড়ে। কমে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও।

আরও পড়ুন: ধর্মেন্দ্রর প্রার্থনাসভায় বহু কষ্টে চোখের জল আটকালেন সানি-ববি! সলমন, ঐশ্বর্য, শাহরুখ-সহ বলিউডের আর কারা এলেন?

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই, ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক একদিন পর প্রেগন্যান্সির খবর জানান পিয়া-পরমব্রত। এরপর জুন মাসে দুজনের কোলে আসে ছোট্ট রাজপুত্র। ছেলের নাম নষাদ রেখেছেন তাঁরা। জন্মের পর খুদেকে লম্বা সময় সোশাল মিডিয়া থেকে দূরে রাখলেও, শারদীয়ায় ছেলের সঙ্গে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন। মুখ দেখান নিষাদের। অবশ্য অনেকগুলো ডাক নামে আছে তার। মায়ের কাছে সে ‘নডি’, আবার বাবা পরমব্রতর কাছে সে ‘জুনিয়র’।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More