Parambrata Chattopadhyay: ভোট পরবর্তী হিংসায় জড়িয়েছে নাম, এবার FIR খারিজের আবেদন জানালেন পরমব্রত
Parambrata Chattopadhyay: ২০২১ সালে যখন বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল তৃণমূল, ঠিক তারপরেই পরমব্রত চট্টোপাধ্যায় টুইটারে লিখেছিলেন, আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।
Parambrata Chattopadhyay: ২০২১ সালে যখন বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল তৃণমূল, ঠিক তারপরেই পরমব্রত চট্টোপাধ্যায় টুইটারে লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। এর কয়েক ঘণ্টা পরেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
FIR খারিজের আবেদন জানালেন পরমব্রত
আইনজীবী জয়দীপ সেনের এফআইআর খারিজের আবেদন নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আজ অর্থাৎ ২৭ মে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন পরমব্রত। মামলার শুনানি আগামী ২৯ মে।
২০২১ সালে বিধানসভা ভোটের মরশুমে শিল্পীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভোটের ফলাফল বের হতেই যখন জানা যায় তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে ঠিক তখনই দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে পরমব্রত একটি পোস্ট করেন।
পরমব্রত সেই পোস্টের কমেন্ট বক্সে স্বস্তিকাও ‘হোক হোক’ কমেন্ট করে বিষয়টির সমর্থন জানান। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই যখন বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয় তখন থেকেই শুরু হয় বিতর্ক। আইনজীবী জয়দীপ সেনের মতে, ভোট পরবর্তী হিংসায় এই পোস্ট অনেকটা মদত দিয়েছিল।
ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্য করার পরিপ্রেক্ষিতেই গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগপত্রে ২০২১ সালের ভোট পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের কথা তুলে ধরা হয়।
এমনকি অভিজিৎ সরকারের হত্যাকান্ডের কথা উল্লেখ রয়েছে অভিযোগপত্রে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল থানায়। তবে এই গোটা ঘটনায় পরমব্রতা বা স্বস্তিকা কোনও প্রতিক্রিয়া জানাননি।
Home/Entertainment/Parambrata Chattopadhyay: ভোট পরবর্তী হিংসায় জড়িয়েছে নাম, এবার FIR খারিজের আবেদন জানালেন পরমব্রত