...
...
Next Story

Parno Mitra: এবার নতুন অবতারে দেখা যাবে পার্নোকে, কান চলচ্চিত্র উৎসবে কোন দায়িত্ব পেলেন তিনি?

Parno Mitra: অভিনয়ের পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রী পার্নো মিত্রকে। স্পিরিট অফ দা ওয়াইল্ড লাইফ ছবির মাধ্যমে প্রযোজনার জগতে পদার্পণ করলেন অভিনেত্রী।

Published on: May 3, 2026, 14:47:40 IST
Advertisement

Parno Mitra: অভিনয়ের পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রী পার্নো মিত্রকে। ‘স্পিরিট অফ দা ওয়াইল্ড লাইফ’ ছবির মাধ্যমে প্রযোজনার জগতে পদার্পণ করলেন অভিনেত্রী। শ্রীময়ী চক্রবর্তী পরিচালিত এই ছবিটি খুব শীঘ্রই যাবে কান চলচ্চিত্র উৎসবে, আর এই সিনেমার কার্যনির্বাহী প্রযোজকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে।

নতুন অবতারে দেখা যাবে পার্নোকে
নতুন অবতারে দেখা যাবে পার্নোকে

শনিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর নিজেই দিয়েছেন অভিনেত্রী। ‘স্পিরিট অফ দ্যা ওয়াইল্ড লাইফ’ সিনেমার গল্প অঙ্কিতা এবং বিনু নামের দুই সাঁওতাল সম্প্রদায়ের নারীকে নিয়ে তৈরি। মহুয়া তৈরি এবং বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। তবে এই দুই নারীর মধ্যে একজনের স্বপ্ন পুরুষ হিসেবে বেঁচে থাকা। এই তথ্য চিত্রটি সেই লড়াইয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে।

আরও পড়ুন: কখনও অদিতি তো কখনও আরতি, সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

সিনেমাটি প্রযোজনা করছেন শ্রীময়ী চক্রবর্তী এবং ওম সিংহ। ট্যাবারনাকল স্ট্রিট ফ্লিমস এবং আদ্যা ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া এই সিনেমার কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত পার্নো, সহকার্যনির্বাহী প্রযোজক হিসাবে রয়েছেন রুশা বসু। চলতি মাসেই কান চলচ্চিত্র উৎসবে পাড়ি দিতে চলেছে এই সিনেমাটি, যা প্রত্যেক বাঙালির কাছে খুব গর্বের বিষয়।

আরও পড়ুন: ‘ঘূর্ণি’ সিরিয়ালে নতুন এন্ট্রি, ‘দীপায়ন’ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?

উল্লেখ্য, চিরকালই অন্যরকম চরিত্র বেছে নেন পার্নো। ২০২৫ অর্থাৎ গত বছর ভোগ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এছাড়া অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ধর্মযুদ্ধ, রঞ্জনা আমি আর আসব না, বনবিবি, অপুর পাঁচালী, অংক কি কঠিন, আহারে মন, ভীতু, হ্যাপি পিল সহ একাধিক দুর্দান্ত ছবি। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe