...
...
Next Story

কানে ইভিল আই দুল, নজরে কতটা বিশ্বাস করেন নজরবন্দী নায়িকা পায়েল?

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে নজরবন্দী ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজনন্দিনী, দর্শনা বণিক, দেবলীনা ও পায়েল সরকার। অনুষ্ঠানে একদম অন্যরকম সাজে সকলের সামনে ধরা দিয়েছেন পায়েল।

Published on: Nov 5, 2026, 22:02:02 IST
Advertisement

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে নজরবন্দী ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজনন্দিনী, দর্শনা বণিক, দেবলীনা ও পায়েল সরকার। অনুষ্ঠানে একদম অন্যরকম সাজে সকলের সামনে ধরা দিয়েছেন পায়েল।

নজরে কতটা বিশ্বাস করেন নজরবন্দী নায়িকা পায়েল?
নজরে কতটা বিশ্বাস করেন নজরবন্দী নায়িকা পায়েল?

অনুষ্ঠানে পায়েল পরেছিলেন একটি হালকা সবুজ রঙের ওয়ান পিস, যেটি একদম অন্যরকম ভাবে ডিজাইন করেছিলেন তিনি। তবে যদি সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল পায়েলের কানের দুল। ঐদিন অনুষ্ঠানে একটি ইভিল আই কানের দুল পরে এসেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?

অভিনেত্রীকে এমন কানের দুল পরে আসতে দেখে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সকলের মনে। তাহলে কি নজরে বিশ্বাস করেন অভিনেত্রী? নজর কাটানোর জন্যই বা কি করেন তিনি? এই সমস্ত প্রশ্ন করতেই নিজের মনের কথা একেবারে সাফ জানিয়ে দেন পায়েল।

পায়েল জানান, কানের দুলটা তিনি প্ল্যান করে পরেন নি। এই দুল ডিজাইন করেছেন তার ডিজাইনার। কিন্তু খারাপ নজরে অবশ্যই বিশ্বাস করেন তিনি। যেমন কেউ শুভাকাঙ্ক্ষী হলে সেটা তিনি বুঝতে পারেন তেমন কেউ যদি খারাপ চায় সেটাও বোঝার ক্ষমতা আছে তার। নেগেটিভ এনার্জি থেকে তাই সবসময় নিজেকে দূরে রাখেন পায়েল।

প্রসঙ্গত, বড় পর্দা থেকে ওয়েব সিরিজ পায়েল অভিনীত বহু সিনেমা এবং সিরিজ মানুষের মন জয় করে নিয়েছে বহুবার। তবে এবার একদম অন্যরকম চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। চারজন নারীর গল্প নিয়ে আসতে চলেছে ‘নজরবন্দী’। এই ছবিতে কে কার ওপর নজর রাখবে সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks