...
...
Next Story

Piya Chakraborty: 'আমার হাসির কারণ তুমি...', পরমব্রতকে জন্মদিনে ভালোবাসায় ভরালেন পিয়া

Piya Chakraborty: ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। একমাত্র সন্তানকে নিয়ে বেশ সুখের সংসার তাঁদের। মাঝেমধ্যেই স্বামী সন্তানকে নিয়ে বিভিন্ন পোস্ট করে থাকেন পিয়া। এবার স্বামীর জন্মদিনে একটি আদুরে বার্তা দিলেন গায়িকা।

Published on: Jun 27, 2026, 20:45:23 IST
Advertisement

Piya Chakraborty: ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। একমাত্র সন্তানকে নিয়ে বেশ সুখের সংসার তাঁদের। মাঝেমধ্যেই স্বামী সন্তানকে নিয়ে বিভিন্ন পোস্ট করে থাকেন পিয়া। এবার স্বামীর জন্মদিনে একটি আদুরে বার্তা দিলেন গায়িকা।

পরমব্রতর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করে পিয়া লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। আমাদের কথাবার্তা, আমাদের হাসার কারণ, একসঙ্গে ঘোরা অথবা ভালোবাসা দেওয়ার যেন কখনও অভাব না হয়।’

আরও পড়ুন: বড় পর্দায় আসছে জুবিন গর্গের জীবনকাহিনি, থাকছে গায়কেরই গাওয়া অপ্রকাশিত দুটি গান

ছবিতে কখনও স্বামীর সঙ্গে দীপাবলি কাটানোর সময়, কখনো আবার বিদেশ ভ্রমণের মুহূর্ত তুলে ধরেছেন পিয়া। পিয়ার জন্মদিনের পোস্টে পরমব্রতকে ভালোবাসায় ভরিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

'ছদ্মবেশী’র গল্প প্রসঙ্গে

কলকাতার এক অত্যন্ত প্রভাবশালী ও বিত্তশালী পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ছদ্মবেশী’র গল্প। পুরনো দিনের কিংবদন্তি ও সেলিব্রেটেড অভিনেত্রী মন্দাকিনী চৌধুরীর (জুন মালিয়া) জীবনে হঠাৎ করেই ঘটতে থাকে কিছু অনাকাঙ্ক্ষিত ও রহস্যজনক ঘটনা।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকছেন প্রারব্ধি, কোন ভূমিকায় অভিনয় করবেন তিনি?

এই রহস্যের সমাধানের দায়িত্ব এসে পড়ে স্ট্রাগলিং প্রাইভেট ডিটেকটিভ আদিত্য মজুমদারের কাঁধে। তদন্তে নেমে আদিত্য বুঝতে পারে, চৌধুরী বাড়ির আভিজাত্যের আড়ালে প্রত্যেকেই এক একটি মুখোশ পরে রয়েছে। যেখানে অগাধ সম্পত্তি, পুরনো উত্তরাধিকার এবং দীর্ঘকাল ধরে চেপে রাখা অন্ধকার অতীত একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, সেখানে কাকে বিশ্বাস করবে আদিত্য?

সিরিজে আদিত্যর স্ত্রী ও তাঁর অন্যতম পরামর্শদাতা ‘রত্না’-র চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে। ‘মার্থা স্যাভিও’ নামের একটি কৌতূহল জাগানো চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার। এই সিরিজে দেখা মিলবে ভরত কল, সৃজলা গুহ, খেয়া চট্টোপাধ্যায়, বিমিল গিরি, ইন্দ্রাশিস আচার্যের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks