চতুর্থ দিন থেকেই কৌশানি মুখোপাধ্যায়ের বাড়িতে শুরু হয়ে যায় দুর্গাপুজোর উৎসব। চতুর্থীর দিন পুরোহিত ডেকে ঘট পুজো হয়, তারপর সবাই মিলে জমিয়ে চলে খাওয়া-দাওয়া। বাকি দিনগুলো নিয়ম মেনেই পুজো হয় কিন্তু সেটি বাড়ির সদস্যরাই করেন। মূর্তি পুজো নয়, কৌশানির বাড়িতে ঘট পুজোর মাধ্যমে দুর্গাপুজো সম্পন্ন হয়।

চতুর্থীর দিন বাড়ির পুজোয় কৌশানি সেজেছিলেন সবুজ বেনারসি শাড়িতে, গা ভর্তি সোনার গয়না, সব মিলিয়ে কৌশানিকে অপরূপ সুন্দরী দেখতে লাগছিল। এক কথায় অভিনেত্রীর থেকে চোখ সরানো যাচ্ছিল না। এই দিন অভিনেত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন হবু শাশুড়ি মা পিয়া সেনগুপ্ত এবং হবু স্বামী বনি সেনগুপ্ত।
আরও পড়ুন: 'এখন একটু ভালো আছি', মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের
কৌশানিকে কেমন লাগছে জিজ্ঞাসা করায় হাসতে হাসতে পিয়া বলেন, ‘আমি জানি এই কথাটা বললে আমি আবার ট্রোল হবো কিন্তু ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দরী হল কৌশানি। হয়তো এই নিয়ে অনেকে লেখালেখি করবেন কিন্তু যেটা সত্যি সেটাই বলবো।’ পিয়ার এই কথাই সমর্থন পোষণ করে পাশে বসে থাকা বনি বলেন, ‘সত্যি বলো কেউ ট্রোল করবে না।’
অন্যদিকে হবু স্ত্রী রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বনি বলেন, ‘ওকে অপূর্ব সুন্দরী লাগছে। মা দুর্গার থেকেও বেশি সুন্দরী লাগছে ওকে। ওকে বরাবর এমনিতেই মিষ্টি লাগে তবে আজকে আরো বেশি ভালো লাগছে।’ এরপর একটি ভিডিও বনিকে কৌশানির আঁচল ধরে ঘুরতেও দেখা যায় মজার ছলে।
{{/usCountry}}অন্যদিকে হবু স্ত্রী রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বনি বলেন, ‘ওকে অপূর্ব সুন্দরী লাগছে। মা দুর্গার থেকেও বেশি সুন্দরী লাগছে ওকে। ওকে বরাবর এমনিতেই মিষ্টি লাগে তবে আজকে আরো বেশি ভালো লাগছে।’ এরপর একটি ভিডিও বনিকে কৌশানির আঁচল ধরে ঘুরতেও দেখা যায় মজার ছলে।
{{/usCountry}}আরও পড়ুন: সম্পন্ন হল ‘তারপর’-এর শুভ মহরত, চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের
প্রসঙ্গত, এই বছর দুর্গাপুজো কৌশানির কাছে ভীষণ স্পেশাল কারণ পুজোয় মুক্তি পেয়েছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবিটি। এই ছবিতে আরও একবার শিবপ্রসাদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় অভিনেত্রীকে। তবে বহুরূপী ছবির দ্বিতীয় পর্বে কৌশানিকে আরো অন্যরকম ভাবে দেখতে পাবেন দর্শকরা, এমনটাই দাবি করেছিলেন শিবপ্রসাদ।