...
...
Next Story

মারণ রোগে আক্রান্ত, অর্থ কষ্টে ভুগছেন, সাহায্যের জন্য হাত পাতলেন শ্রাবণীর ছেলে

টেলি পর্দার ভীষণ জনপ্রিয় একটি মুখ হল শ্রাবণী বণিক। রাঙা বউ থেকে শুরু করে সোহাগ চাঁদ, বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কখনও মায়ের চরিত্রে, কখনও আবার কাকিমা চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে এই অভিনেত্রীকে। কিন্তু সম্প্রতি মারণ রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

Published on: Nov 27, 2025, 21:29:35 IST
Advertisement

টেলি পর্দার ভীষণ জনপ্রিয় একটি মুখ হল শ্রাবণী বণিক। ‘রাঙা বউ’ থেকে শুরু করে ‘সোহাগ চাঁদ’, বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কখনও মায়ের চরিত্রে, কখনও আবার কাকিমা চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে এই অভিনেত্রীকে। কিন্তু সম্প্রতি মারণ রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

সাহায্যের জন্য হাত পাতলেন শ্রাবণীর ছেলে
সাহায্যের জন্য হাত পাতলেন শ্রাবণীর ছেলে

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ধারাবাহিকে কাজ করলেও এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই অভিনেত্রীর পরিবারের কাছে আর তাই অবশেষে অভিনেত্রী ছেলে অচ্যুৎ আদর্শ সাহায্যের হাত পাতলেন সকলের সামনে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছেলের পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি বন্ধুবান্ধবদের থেকে সাহায্যের প্রার্থনা করেছেন।

আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?

সোশ্যাল মিডিয়ায় অচ্যুত যে পোস্ট করেছেন সেটি রিপোর্ট করে লেখা, ‘আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবণীর ছেলের আবেদন। ক্যান্সারে আক্রান্ত। আপনাদের সকলের সাহায্য চাই। সকলেই এগিয়ে আসুন। অদ্ভুত আদর্শ ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কোটাতেও মায়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের আবেদন জানিয়েছেন।’

আবেদন জানিয়ে অচ্যুত লেখেন, ‘আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন। আমরা সকলেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি। কিন্তু সমস্ত চিকিৎসা নিয়ে প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন।’

অচ্যুত আরও লেখেন, ‘যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্য এবং শুভেচ্ছা জন্য আমরা কৃতজ্ঞ থাকবো।’

সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, শ্রাবণী বণিক ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা এবং মেটাস্টেসিস নামক সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য যে বিপুল অর্থ খরচ করার প্রয়োজন, সেই খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। খুব স্বাভাবিকভাবেই তাই সকলের কাছে অর্থের সাহায্যের আবেদন জানিয়েছেন অচ্যুত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe