...
...
Next Story

২০২৬ সালের অস্কারে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন প্রিয়াঙ্কা! আর কার কার নাম আছে তালিকায়?

বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান, অস্কারের উপস্থাপকদের তালিকায় এবার যোগ হল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম! বৃহস্পতিবার, অ্যাকাডেমি ৯৮তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকা তারকাদের নাম ঘোষণা করেছে। রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে প্রিয়াঙ্কার নামও ঘোষণা করা হয়েছে।

Published on: Mar 6, 2026, 18:01:07 IST
Advertisement

বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান, অস্কারের উপস্থাপকদের তালিকায় এবার যোগ হল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম! বৃহস্পতিবার, অ্যাকাডেমি ৯৮তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকা তারকাদের নাম ঘোষণা করেছে। রবার্ট ডাউনি জুনিয়র এবং অ্যান হ্যাথওয়ের সঙ্গে প্রিয়াঙ্কার নামও ঘোষণা করা হয়েছে।

২০২৬ সালের অস্কারে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন প্রিয়াঙ্কা!
২০২৬ সালের অস্কারে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন প্রিয়াঙ্কা!

আরও পড়ুন: পাপারাজ্জিদের নিজেই ডাকেন কৌশানী! 'নিজেকে প্রতিটা মুহূর্তে প্রোমোট করতে ভালোবাসি…', যা বললেন নায়িকা

অস্কার দেবেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণাটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘২০২৬ সালের অ্যাকাডেমি পুরষ্কার।’ তিনি এর আগে ২০১৬ সালের অনুষ্ঠানে অস্কার দিয়েছেন। প্রিয়াঙ্কা ছাড়াও, বলিউড তারকা দীপিকা পাড়ুকোনও ২০২৩ সালের অনুষ্ঠানে অস্কার দিয়েছিলেন, একই বছর আরআরআর 'নাটু নাটু'-এর জন্য সেরা মৌলিক গান হিসেবে অস্কার জিতেছিল। এছাড়াও, প্রিয়াঙ্কা অতীতে মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব পুরষ্কারের পাশাপাশি প্রাইমটাইম এমি পুরষ্কারেও উপস্থাপনা করেছেন।

এই বছরের অ্যাকাডেমি পুরষ্কার অনুষ্ঠানে অন্যান্য উপস্থাপকদের মধ্যে রয়েছেন উইল আরনেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, পল মেসকাল এবং গুইনেথ প্যালট্রো। আগে ঘোষিত হওয়া অস্কার উপস্থাপকদের মধ্যে রয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি, জাভিয়ের বারডেম, কিয়েরান কুলকিন, ক্রিস ইভান্স, চেজ ইনফিনিটি, মাইকি ম্যাডিসন, ডেমি মুর, কুমাইল নানজিয়ানি, মায়া রুডলফ এবং জো সালডানা।

ইতিমধ্যে, রায়ান কুগলারের 'সিনার্স' অ্যাকাডেমি পুরষ্কারের ইতিহাসে সর্বাধিক মনোনীত ছবি হয়ে ইতিহাস তৈরি করেছে। এটা ১৬টি মনোনয়ন অর্জন করে, যা আগে ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ এবং ‘লা লা ল্যান্ড’-এর রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে (সব মিলিয়ে ছিল ১৪টি)। একাধিক জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য বড় ছবিগুলির মধ্যে রয়েছে ‘হ্যামনেট’ , ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘ফ্রাঙ্কেনস্টাইন’।

৯৮তম অস্কার অনুষ্ঠানটি রবিবার, ১৫ মার্চ ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি প্রিয়াঙ্কাকে অ্যাকশন-থ্রিলার ছবি 'দ্য ব্লাফ'-এ দেখা গিয়েছে। এটা অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। অনুরাগীরা প্রিয়াঙ্কাকে পরবর্তী ছবি মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে এসএস রাজামৌলির 'বারানসী'-তে দেখতে পাবেন তাঁকে। তিনি মন্দাকিনীর ভূমিকায় অভিনয় করবেন। 'বারানসী' ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালের ৭ এপ্রিল। এই ছবির হাত ধরেই নায়িকা তেলেগু ছবিতে ডেবিউ করতে চলেছেন। তাছাড়াও নায়িকার ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেরও কাজ চলছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe