...
...
Next Story

বিগ বসের ঘরে এলেন মেরি কম, অন্য প্রতিযোগীদের সতর্কতাবাণী প্রিয়াঙ্কা

বাংলার পাশাপাশি হিন্দিতেও শুরু হয়ে গিয়েছে বিগ বস। সলমন খানের সঞ্চালনায় কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে বিগ বস ২০। এই অনুষ্ঠানে অন্যান্য প্রতিযোগীদের পাশাপাশি রয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় বক্সার মেরি কম। মেরি কমকে সমর্থন জানানোর জন্য এবার বিশেষ বার্তা পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া।

Published on: Sep 7, 2026, 14:00:44 IST
Advertisement

বাংলার পাশাপাশি হিন্দিতেও শুরু হয়ে গিয়েছে বিগ বস। সলমন খানের সঞ্চালনায় কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে বিগ বস ২০। এই অনুষ্ঠানে অন্যান্য প্রতিযোগীদের পাশাপাশি রয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় বক্সার মেরি কম। মেরি কমকে সমর্থন জানানোর জন্য এবার বিশেষ বার্তা পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া।

অন্য প্রতিযোগীদের সতর্কতাবাণী প্রিয়াঙ্কা
অন্য প্রতিযোগীদের সতর্কতাবাণী প্রিয়াঙ্কা

বিগ বসে যখন মেরি কম এন্ট্রি নেন, ঠিক তখন সলমন খান জানান যে একজন শুভাকাঙ্ক্ষী আছেন যিনি তাঁর জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। এরপরই প্রিয়াঙ্কার একটি ভিডিও বার্তা সেখানে দেখানো হয় যেখানে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। তুমি বিগ বস হাউসে যাচ্ছ, আমি জানি তুমি কতটা শক্তিশালী এবং দৃঢ়চেতা।’

আরও পড়ুন: খেলা গৌণ, টাকাটাই মুখ্য, বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা

অভিনেত্রী বাকি প্রতিযোগিতার সতর্ক করে বলেন, ‘বাকিদের জন্য আমার সতর্কতা, মেরির সামনে যদি টিকে থাকতে হয় তাহলে এখন থেকেই প্রস্তুত হয়ে যান। এর নকআউট আপনাদের জন্য সমস্যার কারণ হতে পারে। আমি মেরিকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। আমি আপনার সঙ্গে সব সময় রয়েছি।’

আরও পড়ুন: ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?

বিগ বস ২০ সম্পর্কে

সলমন খান সঞ্চালিত রিয়েলিটি শো-টি গত ৬ সেপ্টেম্বর এক জমকালো প্রিমিয়ারের মাধ্যমে শুরু হয়। মেরি কম ছাড়াও এই শো-তে রয়েছেন বাদশার প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী ইশা রিখি, অভিনেত্রী কণিকা মান, মনোজ তিওয়ারির কন্যা ঋতি তিওয়ারি, গায়ক কাজী তৌকির, আরিশফা খান, উদিতি সিং, কুশল তানওয়ার ওরফে গুল্লু, ইউটিউবার স্কাউটওপি, অভিনেতা আমান গান্ধী।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe