...
...
Next Story

Priyanka Sarkar: রাহুলের মৃত্যুর এক মাস পূর্ণ, বাবাকে হারিয়ে কেমন আছে সহজ? জানালেন প্রিয়াঙ্কা

Priyanka Sarkar: দেখতে দেখতে গোটা একটা মাস কেটে গেল। গত ২৯ মার্চ তালসারিতে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ থেকে ২৯ এপ্রিল, এই গোটা একটা মাস ধরে টলিউডের অন্দরে এই মৃত্যুকে ঘিরে হয়েছে অনেক কিছু।

Published on: Apr 29, 2026, 16:12:15 IST
Advertisement

Priyanka Sarkar: দেখতে দেখতে গোটা একটা মাস কেটে গেল রাহুলের মৃত্যুতে। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ থেকে ২৯ এপ্রিল, এই গোটা একটা মাস ধরে টলিউডের অন্দরে এই মৃত্যুকে ঘিরে হয়েছে অনেক কিছু।

রাহুলের মৃত্যুর পর কার্যত নড়ে চড়ে বসে গোটা ইন্ডাস্ট্রি। শিল্পী থেকে শুরু করে কলাকুশলী, সকলের সুরক্ষার জন্য নতুন নিয়ম তৈরি হয়। রাহুলের মৃত্যুতে অভিযোগ দায়ের করা হয় কলকাতা এবং তালসারির থানায়, তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু এই একটা গোটা মাস রাহুলের একমাত্র সন্তান সহজ নিজের জীবনকে কতটা ‘সহজ’ করে নিতে পারল?

আরও পড়ুন: 'প্রথম হিরো যে আমায় অপমান করেছে...', রণজয়কে নিয়ে কেন এমন মন্তব্য অভিকার?

রাহুলের মৃত্যুর সময় যার মুখের দিকে তাকিয়ে বারবার সকলে কেঁদে উঠেছিল, সে হল রাহুলের একমাত্র সন্তান, ছোট্ট সহজ। বাবাকে হারিয়ে রীতিমত শোকস্তব্ধ হয়ে গিয়েছিল সে। আকস্মিক এই শোকে সে যেন হয়ে উঠেছিল দিশেহারা। ছেলেকে শক্ত করে ধরে একা হাতে সবটা সামলেছিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: 'একবার দেখারও উপায় নেই...', ‘বিবি পায়রা’-র সাফল্যের মধ্যেও কেন মন খারাপ অর্জুনের?

প্রিয়াঙ্কা এবং রাহুলের ভালোবাসা শুরু হয় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার পরেই। একেবারে সিনেমার কায়দায় বিয়ে করেন তাঁরা। বিয়ের পর একমাত্র সহজকে নিয়ে গড়ে ওঠে তাদের ছোট্ট সুন্দর সংসার। কিন্তু মাঝে রাহুল এবং প্রিয়াঙ্কার মধ্যে তৈরি হয় দূরত্ব, ডিভোর্সের দিকেও এগিয়ে যান তাঁরা। কিন্তু কিছু সময় পর আবার সহজে কথা ভেবেই আবার তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সবকিছু যখন স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠেছিল আবার তখন এক লহমায় সবকিছুই ভেঙেচুরে খানখান হয়ে গেল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe