...
...
Next Story

'এমন ভিডিও বানানো বন্ধ হলে সহজও জানবে না', রাহুল প্রসঙ্গে এবার কড়া জবাব প্রিয়াঙ্কার

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তদন্ত কত দূরে এগুলো বা রাহুলের মৃত্যুর পর ছেলে সহজ কেমন আছে এমন প্রশ্ন বহুবার করা হয়েছে প্রিয়াঙ্কা সরকারকে। স্বামীর মৃত্যুর শোক বুকে নিয়ে তিনি যেভাবে সবটা সামলাচ্ছেন, তাতে অভিনেত্রীকে কুর্নিশ জানাতেই হয়।

Published on: Aug 29, 2026, 22:50:51 IST
Advertisement

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তদন্ত কত দূর এগোল বা রাহুলের মৃত্যুর পর ছেলে সহজ কেমন আছে এমন প্রশ্ন বহুবার করা হয়েছে প্রিয়াঙ্কা সরকারকে। স্বামীর মৃত্যুর শোক বুকে নিয়ে তিনি যেভাবে সবটা সামলাচ্ছেন, তাতে অভিনেত্রীকে কুর্নিশ জানাতেই হয়। কিন্তু সম্প্রতি তিনি এমন কিছু বললেন যা থেকে বোঝা যায় যে হয়তো তিনি এই ব্যক্তিগত প্রশ্ন থেকে এবার দূরে থাকতে চাইছেন।

রাহুল বিতর্কে কড়া জবাব প্রিয়াঙ্কার
রাহুল বিতর্কে কড়া জবাব প্রিয়াঙ্কার

খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মায়া সত্য ভ্রম’। এই ছবির প্রচারে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিষয় নিয়ে প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কাকে। রাহুলের মৃত্যুর পর তদন্ত কতদূর এগিয়েছে অথবা খুব সম্প্রতি রাহুলের পুরনো সম্পর্ক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন: সংসার জীবনের ২০ বছর পার, স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী

রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে কিছুই বলতে চান না প্রিয়াঙ্কা তবে যখন রাহুলের পুরনো সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে সহজের হাতেও তো মুঠোফোন রয়েছে তাহলে সহজ কতটা এই বিষয় নিয়ে ওয়াকিবহাল থাকছে, এই বিষয় নিয়ে প্রশ্ন করতেই প্রিয়াঙ্কা জবাবে বলেন, ‘আমার মনে হয় এমন ভিডিও যত কম তৈরি হবে তত সহজের কাছেও এই সমস্ত খবর কম পৌঁছাবে।’

আরও পড়ুন: মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি! কার সঙ্গে এমন টম অ্যান্ড জেরির সম্পর্ক?

প্রসঙ্গত,শমীক রায় পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’, মুক্তি পেয়েছে ২৮ অগস্ট। ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার এবং সোহম মজুমদার। সন্তান নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে তৈরি হওয়া এই গল্পের মধ্যে রয়েছে এমন কিছু টুইস্ট যা সকলকে অবাক করে দেবে। এই গোটা ছবিটি এক পুলিশ অফিস, তাঁর স্ত্রী এবং এক আধ্যাত্মিক সাধককে ঘিরে তৈরি করা হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks