...
...
Next Story

'ওর জগৎ নিয়ে ও ব্যস্ত', রাহুলের মৃত্যুর পর কেমন আছে সহজ? জানালেন প্রিয়াঙ্কা

দেখতে দেখতে প্রায় ৫ মাস হতে চলল রাহুল সকলকে ছেড়ে চলে গিয়েছেন। রাহুলের এই আচমকা মৃত্যু যেন আজও মেনে নিতে পারছেন না কেউ। রাহুলের ভক্ত থেকে শুরু করে বন্ধু-বান্ধব সকলের আজও ভাবেন হয়তো রাহুল ফিরে আসবেন। কিছুটা তেমনই অবস্থা রাহুলের বাড়ির অন্যান্য সদস্যদেরও।

Published on: Aug 27, 2026, 15:30:56 IST
Advertisement

দেখতে দেখতে প্রায় ৫ মাস হতে চলল রাহুল সকলকে ছেড়ে চলে গিয়েছেন। রাহুলের এই আচমকা মৃত্যু যেন আজও মেনে নিতে পারছেন না কেউ। রাহুলের ভক্ত থেকে শুরু করে বন্ধু-বান্ধব সকলের আজও ভাবেন হয়তো রাহুল ফিরে আসবেন। কিছুটা তেমনই অবস্থা রাহুলের বাড়ির অন্যান্য সদস্যদেরও।

তবে রাহুলের মৃত্যু যাকে সবথেকে বেশি ধাক্কা দিয়েছিল সে হল রাহুলের একমাত্র সন্তান সহজ। বাবার মৃত্যুর দিন তাঁকে একদম চুপ করে থাকতে দেখা যায়। সহজকে দেখেই বোঝা গিয়েছিল সে মানসিকভাবে কতটা বিধ্বস্ত হয়ে গিয়েছে। তবে অন্যান্য শিশুদের থেকে কিছুটা হলেও সহজ অনেকটাই ম্যাচিওর, তাই এইদিন সব কাজ মায়ের সঙ্গে সুষ্ঠুভাবে পালন করে সে।

আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

কিন্তু বাবার চলে যাওয়ার যন্ত্রনা যে কতটা তা হয়তো এই মুহূর্তে প্রতি পদে বুঝতে পারছে সহজ। প্রিয়াঙ্কাও কাজের সূত্রে মাঝেমধ্যেই বাড়ি থেকে দূরে থাকেন, তাই অনেকটাই সময় একাই থাকতে হয় সহজকে। বাবাকে হারিয়ে, কেমন আছে সহজ জিজ্ঞাসা করায় প্রিয়াঙ্কা বললেন, ও ওর মতো ব্যস্ত রয়েছে। এখন ও বড় হয়েছে ওর একটা নিজের জগত তৈরি হয়েছে ওর সেখানেই ব্যস্ত থাকে।

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

প্রসঙ্গত, মৃত্যুর পর রাহুলের ফেলে রাখা কাজ একের পর এক মুক্তি পাচ্ছে। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘অটবি’, এছাড়াও রাহুল অভিনীত ‘ছবিওয়ালা’, ‘কাতুকুতু বুড়ো’ মুক্তি পেয়েছে বড় পর্দায়। রাহুলের মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ‘ঠাকুরমার ঝুলি’।

অন্যদিকে প্রিয়াঙ্কাও এখন নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। কিছু সময় আগেই মুক্তি পেয়েছিল ‘কুহেলি’। মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কা অভিনীত ‘মায়া সত্য ভ্রম’। তাইতো আজ আর ছেলে এই দুই নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks