...
...
Next Story

যিশু প্রযোজিত ছবিতে মুখোমুখি প্রসেনজিৎ-শুভশ্রী! পরিচালনার দায়িত্বে কে?

ছবির নায়ক হওয়ার পাশাপাশি যিশু সেনগুপ্ত একজন সফল প্রযোজক। যদিও নীলাঞ্জনার সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর গত বছর নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। টলিউডের অন্য এক অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে তিনি লঞ্চ করেছিলেন হওয়ায় সো সিরিয়াস প্রযোজনা সংস্থা।

Published on: Feb 8, 2026, 17:37:02 IST
Advertisement

ছবির নায়ক হওয়ার পাশাপাশি যিশু সেনগুপ্ত একজন সফল প্রযোজক। যদিও নীলাঞ্জনার সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর গত বছর নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। টলিউডের অন্য এক অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে তিনি লঞ্চ করেছিলেন ‘হোয়াই সো সিরিয়াস’ নামের একটি প্রযোজনা সংস্থা।

যিশু প্রযোজিত ছবিতে মুখোমুখি প্রসেনজিৎ-শুভশ্রী!
যিশু প্রযোজিত ছবিতে মুখোমুখি প্রসেনজিৎ-শুভশ্রী!

গতবছর এই সংস্থার হাত ধরে একটি মিউজিক অ্যালবাম মুক্তি পায়। তবে এখনও পর্যন্ত কোন বড় প্রজেক্ট শুরু করেনি এই প্রযোজনা সংস্থা। কিন্তু এবার যা জানা গিয়েছে, তাতে মনে হচ্ছে চলতি বছর বেশ বড় মাপের সিনেমা দর্শককে উপহার দিতে চলেছেন যিশু সেনগুপ্ত।

আরও পড়ুন: ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কৌশানি? আদৌ পাবেন বিচার?

শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার নতুন ছবিতে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, এই ছবিতে নাকি অভিনয় করতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। অর্থাৎ সবকিছু ঠিক থাকলেই চলতি বছরেই প্রসেনজিৎ এবং শুভশ্রীকে একটি নতুন ছবিতে দুটি বাঁধতে দেখবে দর্শকরা।

ইতিমধ্যেই নাকি প্রসেনজিৎ এবং শুভশ্রীর কাছে ছবির প্রস্তাব চলে গিয়েছে। তবে শুধু প্রসেনজিৎ বা শুভশ্রী নয়, এই ছবিতে যিশু নিজেও অভিনয় করবেন বলে জানা গিয়েছে। তবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিঃসন্দেহে প্রসেনজিৎ এবং শুভশ্রীর জুটি বাঁধার খবরটি একটি বড় খবর হতে চলেছে।

আরও পড়ুন: উঠে গিয়েছে সব চুল, চোখে মুখে ক্লান্তি, আচমকা কী হল টোটার? অসুস্থ নাকি অভিনেতা?

যদিও এই খবরটি নিয়ে এখনও প্রযোজক বা অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে কিছু জানা যায়নি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই বছর থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ। প্রসঙ্গত, এই বছর শুভশ্রী ব্যস্ত তাঁর আগামী ছবি নিয়ে যেখানে বহু বছর পর আবার দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি।

অন্যদিকে খুব সম্প্রতি মুক্তি পেয়েছে কাকাবাবু, যেখানে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয় দেখেছেন দর্শকরা। আগামী দিনে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটি ছবিতে জুটি বাঁধার কথা বুম্বাদার, যে ছবি পরিচালনা করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe