...
...
Next Story

লক্ষ্মীপুজোর দিন সপরিবারে আনন্দে মাতলেন প্রসেনজিৎ, বাড়িতে বসলে চাঁদের হাট

দুর্গাপুজোর দশমীতে যতটা কষ্ট হয়, সেই কষ্ট কিছুটা কমই লক্ষ্মীপুজোর দিন। প্রত্যেক বাঙালি বাড়িতে এই দিন বাড়ির গৃহিণীরা নিয়ম নিষ্ঠা ভরে পালন করেন মা লক্ষ্মীর পুজো। উপবাস করে, রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করা হয় এই দিন। বিশেষ করে যারা ও দেশীয়, তাদের মধ্যে এই দিন লক্ষ্মীপুজোর চল অনেক বেশি।

Published on: Oct 25, 2026, 23:01:08 IST
Advertisement

দুর্গাপুজোর দশমীতে যতটা কষ্ট হয়, সেই কষ্ট কিছুটা কম হয় লক্ষ্মীপুজোর দিন। প্রত্যেক বাঙালি বাড়িতে এই দিন বাড়ির গৃহিণীরা নিয়ম নিষ্ঠা ভরে পালন করেন মা লক্ষ্মীর পুজো। উপবাস করে, রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করা হয় এই দিন। বিশেষ করে যারা ও দেশীয় অর্থাৎ বাঙাল, তাদের মধ্যে এই দিন লক্ষ্মীপুজোর চল অনেক বেশি।

লক্ষ্মীপুজোর দিন সপরিবারে আনন্দে মাতলেন প্রসেনজিৎ
লক্ষ্মীপুজোর দিন সপরিবারে আনন্দে মাতলেন প্রসেনজিৎ

তবে এখন প্রায় প্রত্যেকেই বাড়িতে কোজাগরি লক্ষ্মীপুজো পালন করেন। তারকাদের বাড়িতেও ধুমধাম করে এই দিন পালন করা হয় পুজো। তবে তারকাদের লক্ষ্মীপুজো মানেই সবার আগে মাথায় আসে মহানায়ক উত্তম কুমারের বাড়ির পুজোর কথা। যদিও প্রায় প্রত্যেক তারকার বাড়িতেই ছোটখাটো বা বড় করে পুজো হয়।

আরও পড়ুন: 'প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারিনি...', শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?

লক্ষ্মী পুজোর আনন্দে যারা মাতেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন স্ত্রী এবং পুত্রকে নিয়ে বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো পালন করলেন বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে এই দিন উপস্থিত হয়েছিলেন জিৎ, অঙ্কুশ, ঐন্দ্রিলা, শুভাশিস, সুদেষ্ণা সহ অনেকে।

এদিন একটি অফ হোয়াইট পাঞ্জাবিতে সেজে থাকতে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অর্পিতা সেজেছিলেন পেঁয়াজি রঙের শাড়িতে। প্রসেনজিৎ পুত্রকে দেখা যায় লাল রঙের পাঞ্জাবিতে সেজে থাকতে। গোটা ফ্রেম থাকে বুম্বাদার প্রিয় পোষ্যও।

এদিন মহানায়ক উত্তম কুমারের বাড়িতে আমন্ত্রিত হয়ে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বাংলার উন্নয়নের কথা বলার পাশাপাশি আগামী দিনে বাংলার মা বোনদের সুরক্ষার কথা বলেন। আগামী দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থেকে শুরু করে কৃষকদের পাশে দাঁড়ানো, লক্ষ্মীপুজোর দিন বিশেষ বার্তা দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks