...
...
Next Story

Abhimaan: একাকিত্বের অন্ধকারে ডুবেতে থাকা 'গায়ক' প্রসেনজিতের বেদনা, প্রেমের বৃষ্টি মেখে যিশু-শুভশ্রীর রোম্যান্স, অভিমান

Abhimaan: একাকিত্বের অন্ধকারে ডুবেতে থাকা 'গায়ক' প্রসেনজিতের বেদনা, আর প্রেমের বৃষ্টি মেখে যিশু-শুভশ্রীর রোম্যান্স, অভিমানের চমক দেওয়া টিজার

Published on: May 19, 2026, 12:55:07 IST
Advertisement

Abhimaan: চলতি বছরের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘অভিমান’ আসছে। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াইট শো সিরিয়াসের হাত ধরে আসছে এই ছবি। এবার প্রকাশ্যে এল ছবির টিজার।

একাকিত্বের প্রসেনজিৎ, বৃষ্টি মেখে যিশু-শুভশ্রীর প্রেম
একাকিত্বের প্রসেনজিৎ, বৃষ্টি মেখে যিশু-শুভশ্রীর প্রেম

এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম 'আকাশ চট্টোপাধ্যায়’। এই ছবিতে নায়ককে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে। যিশুর চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। আর শুভশ্রী অভিনীত চরিত্রের নাম শ্রী। ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির টিজার।

আরও পড়ুন: ছবির ইভেন্টে গিয়ে একটুর জন্য পদপিষ্ট হতে হতে বাঁচেন ইমরান, নায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাথরুমে! ঘটনা নিয়ে মুখ খুললেন নায়ক

টিজারের শুরুতে দেখা গিয়েছে, অন্ধকারে মাঝে স্পটলাইট আর হালকা ধোঁয়া তার মাঝেই ফুটে উঠছে আকাশ চট্টোপাধ্যায়ের অবয়ব। নেপথ্যে তখন জনতার উল্লাস আর যিশুর কন্ঠে আকাশের বর্ননা, 'একটা যুগ, একটা প্রজন্ম, একটা সময়ের নাম আকাশ চট্টোপাধ্যায়'। তারপর দেখা যায় আকাশকে ঘিরে তার ভক্তদের বাঁধভাঙা উল্লাস, অটোগ্রাফ, মঞ্চে মন মাতানো পার্ফরম্যান্স। তবে এরপরই হয় ছন্দপতন। উন্মাদনাকে পিছনে ফেলে দেয় একাকিত্বের নীরবতা। আর আকাশের মনোলগে না ভুলতে পারা দিনের কথা আর বিচ্ছেদের ব্যথা।

আরও পড়ুন: 'নিজেদের মানুষের কাছে…', কানের রেড কার্পেটে আলিয়াকে দেখে ট্রোল করা নিয়ে ক্ষোভ প্রকাশ আমিশার!

ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায় সহ আরও অনেকেই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks