...
...
Next Story

'এই জিৎকে আমি চিনতাম না', সহকর্মীকে নিয়ে কোন ধারণা বদলে গেল প্রসেনজিতের?

টলিউডের ইন্ডাস্ট্রি, এই নামে যাকে সকলে চেনেন তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই পরিচয়টা ছাড়াও তিনি সকলের বড় দাদা হিসাবেও পরিচিত। ইন্ডাস্ট্রির বড় দাদা প্রসেনজিৎ, মেজো জিৎ এবং ছোট দেব, এইভাবেই সকলে এই তিন তারকাকে একই সূত্রে বেঁধে রাখেন।

Published on: Nov 5, 2026, 17:00:55 IST
Advertisement

টলিউডের ইন্ডাস্ট্রি, এই নামে যাকে সকলে চেনেন তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই পরিচয়টা ছাড়াও তিনি সকলের বড় দাদা হিসাবেও পরিচিত। ইন্ডাস্ট্রির বড় দাদা প্রসেনজিৎ, মেজো জিৎ এবং ছোট দেব, এইভাবেই সকলে এই তিন তারকাকে একই সূত্রে বেঁধে রাখেন।

সহকর্মীকে নিয়ে কোন ধারণা বদলে গেল প্রসেনজিতের?
সহকর্মীকে নিয়ে কোন ধারণা বদলে গেল প্রসেনজিতের?

জিৎ প্রসঙ্গে সম্প্রতি কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, ‘জিৎ একজন অসম্ভব ভালো অভিনেতা। ওর থেকে আমার অনেক আশা। আমি চাই জিৎ, দেব, আবির, এরা সকলে এবার অল্প অল্প করে দায়িত্ব নিক। আগামী প্রজন্মের দায়িত্ব এদেরকে নিতে হবে।’

আরও পড়ুন: এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকার প্রসেনজিৎ বলেন, আমি কিছুদিন আগেই ওর অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা দেখে এসেছি। আমি আগেও বলেছি, ছবিটা দেখে আমার মনে হয় যে এই জিৎকে আমি চিনতাম না। ওর প্রতি প্রত্যাশা আমার আরো অনেক বেড়ে গিয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছু বছর বড় পর্দা থেকে সরে থাকার পর আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছেন জিৎ। কিছুদিন আগেই দেবের দেশু ৭ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও এসেছিলেন অভিনেতা। সমস্ত পুরনো মতভেদকে পেছনে ফেলে দিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করতে চান এই দুই তারকা।

অন্যদিকে প্রসেনজিতের সঙ্গে খাকি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন জিৎ। বুম্বাদা কে বড় দাদার মতোই দেখেন তিনি। এই দিন তারকাকে একসঙ্গে কোনদিন বড় পর্দায় দেখতে পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করায় তাঁরা তিনজনেই বারবার জানিয়েছেন, যদি ভালো স্ক্রিপ্ট পাওয়া যায় তাহলে অবশ্যই একসঙ্গে অভিনয় করবেন এই তিন তারকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks