...
...
Next Story

Prosenjit Chatterjee: দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ, আবেগে ভাসল বাংলা

Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হবেন, এই কথা অনেক আগেই জেনে গিয়েছিল গোটা বাংলা। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি ছড়িয়ে পড়তেই আবেগে ভাসল গোটা বাংলা।

Published on: May 25, 2026 07:54 PM IST
Advertisement

Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হবেন, এই কথা অনেক আগেই জেনে গিয়েছিল গোটা বাংলা। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি ছড়িয়ে পড়তেই আবেগে ভাসল গোটা বাংলা।

দ্রৌপদী মুর্মুর থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ
দ্রৌপদী মুর্মুর থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ

সোমবার অর্থাৎ ২৫ মে বিকেলে রাইসিনা হিলসে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীত ব্যক্তিদের হাতে তুলে দেন পুরস্কার, যে তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এই দিন হালকা সুতোর কাজ করা পাঞ্জাবিতে একেবারে বাঙালি বাবু সাজে পুরস্কার নিতে এসেছিলেন প্রসেনজিৎ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ছেলে তৃষাণজিৎ।

আরও পড়ুন: ইম্পার অস্থায়ী সভাপতি হলেন রতন সাহা, আইনিপথে হাঁটার হুমকি পিয়া সেনগুপ্তর

তবে শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিমাধব মুখোপাধ্যায়, অশোক কুমার হালদার, জ্যোতিষ দেবনাথ, শ্রীকুমার বোস, মহেন্দ্রনাথ রায়, সরোজ মন্ডল, রবিলাল টুডু। নিঃসন্দেহে এই মুহূর্ত গোটা বাংলা সহ ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় হয়ে থাকল চিরকালের জন্য।

প্রসঙ্গত, বাণিজ্যিক ছবি থেকে শুরু করে আর্ট ফিল্ম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি নিজেকে করে তুলেছেন আরও পরিণত। আজও নতুন প্রজন্মের সঙ্গে তালে তাল মিলিয়ে তিনি নতুন নতুন চরিত্রে বারবার নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে নিজেকে প্রমাণ করছেন বারবার।

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘অভিমান’। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহ আরও অনেকে। ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থার প্রথম পূর্ণদৈর্ঘ্যের এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ জুন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe