অমিতাভের সঙ্গে করেছিলেন কাজ, তাও কেন আর বলিউডে গেলেন না রচনা?
অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করার সুযোগ পাওয়া মানেই বলিউডে পাকাপাকি জায়গা করে নেওয়া। ১৯৯৯ সালে যখন রচনা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ পেলেন তারপর অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বলিউডেই অভিনয় করবেন কিন্তু তারপর আর হিন্দি সিনেমায় অভিনয় করতে দেখা গেল না তাঁকে।
অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করার সুযোগ পাওয়া মানেই বলিউডে পাকাপাকি জায়গা করে নেওয়া। ১৯৯৯ সালে যখন রচনা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ পেলেন তারপর অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বলিউডেই অভিনয় করবেন কিন্তু তারপর আর হিন্দি সিনেমায় অভিনয় করতে দেখা গেল না তাঁকে।
কেন আর বলিউডে গেলেন না রচনা?
কেন বলিউডে কাজ করলেন না রচনা?
সম্প্রতি DebbiiUnleasHD কে দেওয়া সাক্ষাৎকারে রচনা ‘সৌরবংশম’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মানে বিশাল ব্যাপার। আমি সেদিন ভীষণ নার্ভাস ছিলাম। কিছুতেই কথা বলতে পারছিলাম না। ডায়লগ ভুলে যাচ্ছিলাম বারবার। কিন্তু উনি ভীষণ মজার মানুষ। আমি হিল পরে ছিলাম বলে উনি আমায় বললেন হিল না পরতে কারণ জয়া বচ্চনও আমার মত বেঁটে।’
কিন্তু ‘সৌরবংশম’ ছবিতে অভিনয় করার পর আর অন্য কোনও হিন্দি ছবিতে কেন অভিনয় করলেন না রচনার জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘সেই সময় আমি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করছিলাম। দক্ষিণ থেকে নায়িকা এনে অভিনয় করাবে এমন ইন্ডাস্ট্রি বলিউড নয়। বলিউডে কাজ করতে হলে আপনাকে মুম্বইতে থাকতে হবে কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব ছিল না।’
রচনা বলেন, ‘মুম্বইতে থাকলে তবেই বলিউডে কাজ করা যাবে কারণ আপনাকে যে কোনও সময় অডিশন এর জন্য ডাকতে পারে যে কেউ। আপনি যদি সেখানকার বাসিন্দা না হন তাহলে আপনার পক্ষে প্রতিদিন বা একদিন বা দুদিন পরপর যাওয়া সম্ভব নয়। অনেক সময় পরের দিন ডাকছি বলে একমাস পরে ওর ডাকা হয় সেক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই হোটেলে বসে থাকতে পারবেন না এক মাস ধরে তাই আমার পক্ষেও সেটা সম্ভব ছিল না।’
প্রসঙ্গত, তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া জবাব দিতে গিয়ে রচনা বলেছিলেন তিনি যোগ্য বলেই আরবানাতে থাকেন। তিনি একমাত্র অভিনেত্রী যিনি বাংলা থেকে গিয়ে অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করেছেন। রাজনীতি করে নয় বরং অভিনয় করে নিজের যোগ্যতায় তিনি ফ্ল্যাট কিনেছেন।
রচনার এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষ থেকে ইন্ডাস্ট্রির সতীর্থরা পর্যন্ত রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপহাস করতে শুরু করেন। যদিও অনেকেই আছেন যারা রচনার বক্তব্যকে সমর্থন করেছেন এবং অভিনেত্রীর পক্ষেও কথা বলেছেন।
Home/Entertainment/অমিতাভের সঙ্গে করেছিলেন কাজ, তাও কেন আর বলিউডে গেলেন না রচনা?