...
...
Next Story

Rachana Banerjee: মুখ্যমন্ত্রী ডাকলেই যাবেন রচনা, বিরোধী দলের সংসদ হয়েও কেন এমন কথা বললেন তিনি?

Rachana Banerjee: গত ৪ মে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয় বিজেপি। টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে। এরপর একমাস কেটে গিয়েছে। প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই।

Updated on: Jun 6, 2026, 20:29:02 IST
Advertisement

Rachana Banerjee: গত ৪ মে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয় বিজেপি। টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে। এরপর একমাস কেটে গিয়েছে। প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। টলিউডের অন্দরেও যেভাবে শাসক দলের গুন্ডারাজ চলছিল, সেই প্রসঙ্গেও অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলী মুখ খুলেছেন অনেকেই। বিগত ১৫ বছরে টলিউডে যে রাজনীতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল সে কথা এক কথায় স্বীকার করেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও।

মুখ্যমন্ত্রী ডাকলেই যাবেন রচনা
মুখ্যমন্ত্রী ডাকলেই যাবেন রচনা

রচনা বন্দ্যোপাধ্যায় যিনি ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। তবে সরকারের পালা বদলের পর একাধিক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ২০২৯- এর পর হয়তো তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। এবার শাসকদলের সঙ্গে সহযোগিতা করার কথা শুনতে পাওয়া গেল রচনার মুখে।

আরও পড়ুন: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?

সম্প্রতি এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, যদি শাসক দল তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখনও ডেকে পাঠান তাহলে তিনি অবশ্যই উপস্থিত থাকতে চান। একজন সংসদ হিসাবে তিনি এটা মনে করেন যে রাজনীতি মানেই বিরোধী অথবা শাসক দলের লড়াই নয়। সকলে মিলে একসঙ্গে রাজনীতি করাই উচিত।

তবে বর্তমান মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিলেও তিনি এখনই দল ছাড়ার কথা চিন্তাভাবনাও করছেন না। আগের মতোই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন। তৃণমূলের সংসদ হয়ে পরিচয় দিতে তিনি একেবারেই লজ্জা বোধ করেন না, তাঁকে এনে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ভুল করেননি, এ কথা তিনি প্রমাণ করে দেবেন। যদিও দলের মধ্যে একাধিক সমস্যা থাকার কারণেই এই হার বলে মনে করেন তিনি।

তবে রচনা এও জানিয়েছেন, তিনি যতদিন সংসদ আছেন নিজের কাজ করে যেতে চান। তবে আগামী দিনে তিনি যদি মনে করেন যে তিনি রাজনীতিতে থেকে কাজ করতে পারছেন না বা কেউ সাহায্য করছেন না, তাহলে অবশ্যই তিনি সরে দাঁড়াবেন। তবে সময়ের আগে না। তবে যতদিন তিনি সংসদের আসনে রয়েছেন, সেই সময়টা পুরোটাই তিনি কাজ করতে চান।

আরও পড়ুন: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?

প্রসঙ্গত, গত মঙ্গলবার চারু মার্কেট থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ২০২৪ সালের অগস্ট মাসে আরজিকর কাণ্ডের পর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারী আইনজীবী অভিযোগ করেছেন, আরজিকর কান্ডের পর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রচনা, যেখানে বারবার নির্যাতিতা তরুণীর নাম উল্লেখ করেছিলেন তিনি। সেই ভিডিয়োর পরিপ্রেক্ষিতেই নাকি জনৈক আইনজীবী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন থানায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe