...
...
Next Story

‘আমি বুঝতেই পারি না এসব’, কেন হিংসাত্মক ছবির সঙ্গে যোগ দিতে চান না রাধিকা?

এখনো পর্যন্ত বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। প্রত্যেকটি চরিত্রেই তিনি অনন্য। প্রায় দুই দশকের কর্মজীবনে বিভিন্ন ধারায় কাজ করলেও তিনি সহিংস চলচ্চিত্র একেবারেই পছন্দ করেন না।

Published on: Oct 25, 2026, 15:08:44 IST
Advertisement

এখনো পর্যন্ত বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। প্রত্যেকটি চরিত্রেই তিনি অনন্য। প্রায় দুই দশকের কর্মজীবনে বিভিন্ন ধারায় কাজ করলেও তিনি সহিংস চলচ্চিত্র একেবারেই পছন্দ করেন না। বর্তমানে যেখানে মাস অ্যাকশন অন্যতম জনপ্রিয়তা অর্জন করছে, সেখানে এমন ধারার ছবিতে একেবারেই অভিনয় করতে চান না অভিনেত্রী।

কেন হিংসাত্মক ছবির সঙ্গে যোগ দিতে চান না রাধিকা?
কেন হিংসাত্মক ছবির সঙ্গে যোগ দিতে চান না রাধিকা?

সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ আক্কা-র প্রচার চলাকালীন পর্দায় সহিংসতা প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। এই ছবিটি দুই গ্যাংস্টারের শত্রুতা নিয়ে নির্মিত। তবে অভিনেত্রী পিটিআইকে জানান, পর্দার সহিংস্রতার ঘোর বিরোধী তিনি। তিনি একেবারেই চান না এমন ছবিতে অভিনয় করতে।

আরও পড়ুন: 'প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারিনি...', শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?

রাধিকা বলেন, ‘আমি এমন সিনেমা একেবারে দেখি না। আমি বুঝি না কিভাবে কেউ পপকর্ণ খেতে খেতে এমন সিনেমা দেখতে পারে যেখানে ৫০ জন পুরুষ বা মহিলাকে মারধর করা হচ্ছে। সবথেকে মজার কথা, যার মাথার খুলি গতকাল ভাঙা হয়েছিল সিঙ্ক- এ, তাকেই আবার অন্য কোনও স্ল্যাববে ভাঙ্গা হচ্ছে। আমি এর মধ্যে কোন মানে খুঁজে পাই না। বরং এর অংশ না হওয়াটাই শ্রেয় বলে মনে করি আমি।’

আরও পড়ুন: ‘দাদাগিরি’র সেটে ভূত? ভূতের মুখে দেব নাম! ‘হে ভগবান’, ভয়ে ভয়ে বললেন সঞ্চালক

আক্কা সম্পর্কে

রাধিকা এখন তার শো ‘আক্কা’-র মুক্তির অপেক্ষায় আছেন, যেটি ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি গ্যাংস্টার ড্রামা। এতে রাধিকার পাশাপাশি প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ এবং এটি আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে চলেছে।

এই সিরিজে প্রধান দুই চরিত্রের পাশাপাশি তানভী আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর এবং মনিকা পানওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। নেটফ্লিক্স এবং ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত সর্বশেষ প্রকল্প হলো ‘আক্কা’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks