ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে। আজ স্বস্তিকার জন্মদিনে তাঁকে স্পেশাল ফিল করালেন রাহুল- সংহতিরা।

সংহতির পোস্ট প্রসঙ্গে
স্বস্তিকা এবং সংহতি একসঙ্গে অভিনয় করেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। এই সিরিয়ালে দীপা চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা। দীপার মেয়ে রূপার বড় বেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সংহতিকে। খুব স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে বন্ডিং তখন থেকেই বেশ মজবুত।
আরও পড়ুন: জুবিনের প্রিয় কলকাতায় এলেন গরিমা, শুরু হল ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং
স্বস্তিকাকে পাশে নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সস্তু। সেই দিনগুলোর জন্য অনেক ধন্যবাদ যখন তুমি আমাকে ভালোবাসায় ভরিয়ে তুলে ছিলে এবং আমাকে স্পেশাল ফিল করিয়েছিলে। আমার কাছে কোনও ভাষা নেই তোমাকে কৃতজ্ঞতা জানানোর জন্য। আমি আশা করি এই মহাবিশ্ব তোমাকে তোমার প্রাপ্য সমস্ত ভালো জিনিস দেবে। অনেক অনেক ভালোবাসা।’
রাহুলের পোস্ট প্রসঙ্গে
{{/usCountry}}রাহুলের পোস্ট প্রসঙ্গে
{{/usCountry}}রাহুল এবং স্বস্তিকা বহু দিনের বন্ধু। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দ্বিতীয় পর্ব যখন শুরু হয়েছিল তখন স্বস্তিকার বিপরীতে অভিনয় করেছিলেন রাহুল। যদিও মাসখানেক চলার পর সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায়। তবে খুব সম্প্রতি শুনতে পাওয়া গিয়েছে, খুব তাড়াতাড়ি একটি সিনেমার জন্য জুটি বাঁধবেন তাঁরা। রাহুলের প্রযোজনা সংস্থার এটি প্রথম কাজ হতে চলেছে। তবে এই সিনেমা সম্পর্কে আর কিছু আপডেট জানা যায়নি।
স্বস্তিকার সঙ্গে রং মিলান্তি পোশাকের একটি ছবি পোস্ট করে রাহুল লেখেন, শুভ জন্মদিন। খুব ভালো থাক। আরো ভালো ভালো কাজ কর। রাহুলের সঙ্গে সিনেমা কর। (সঙ্গে হাসির ইমোজি)। এই পোষ্টের মাধ্যমে রাহুল আবার বুঝিয়ে দিয়েছেন যে খুব তাড়াতাড়ি তিনি নিজের নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন।
আরও পড়ুন: ‘উনি বিগ বসে থাকলে সারাদিন হাম্বা-রাম্বা করবেন…’, এবার স্যান্ডির নিশানায় এবার মমতা
প্রসঙ্গত, এই মুহূর্তে এই দিন অভিনেতা অভিনেত্রী কাজ করছেন জি বাংলায়। একদিকে যেমন ‘অন্নপূর্ণা লক্ষ্মীরা’ ধারাবাহিকে স্নেহা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা তেমন অন্যদিকে ‘কমলা শ্রীনিবাস’ ধারাবাহিকে ঝিনুক চরিত্রে অভিনয় করছেন সংহতি। ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রাহুলকে।