...
...
Next Story

প্রাক্তন দেবের সঙ্গে ছবিতে জুটি বাঁধবেন স্ত্রী শুভশ্রী, 'অতীত নিয়ে…', যা বললেন স্বামী রাজ

দেব কিছুদিন আগেই তাঁর নতুন ছবি 'দেশু ৭'-এর ঘোষনা করেছিলেন। তারপর অভিনেত্রী তাঁর ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি লাইভও করেছেন ছবিটি নিয়ে। স্ত্রী শুভশ্রীর প্রাক্তন দেবের সঙ্গে জুটি বেঁধে ফেরা নিয়ে মুখ খুললেন রাজ।

Published on: Jan 21, 2026, 16:51:31 IST
Advertisement

দেব কিছুদিন আগেই তাঁর নতুন ছবি 'দেশু ৭'-এর ঘোষনা করেছিলেন। তারপর অভিনেত্রী তাঁর ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি লাইভও করেছেন ছবিটি নিয়ে। তবে 'দেশু' ফিরছে এই খবর সামনে আসার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এই ছবি নাকি রাজ পরিচালনা করতে চলেছেন। যদিও এখনও এমন কোনও খবর সামনে আসেনি। তবে এই আবহে স্ত্রী শুভশ্রী প্রাক্তন দেবের সঙ্গে জুটি বেঁধে ফেরা নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী।

প্রাক্তন দেবের সঙ্গে ছবিতে জুটি বাঁধবেন স্ত্রী শুভশ্রী, 'অতীত নিয়ে…', যা বললেন স্বামী রাজ
প্রাক্তন দেবের সঙ্গে ছবিতে জুটি বাঁধবেন স্ত্রী শুভশ্রী, 'অতীত নিয়ে…', যা বললেন স্বামী রাজ

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই স্বপ্নপূরণ হল মিমির! ‘আমি খুবই উত্তেজিত…’, বললেন নায়িকা

টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক এই প্রসঙ্গে বলেন, ‘যেদিন ছবিটার ঘোষণা করা হয় সেদিন আমরা ব্যাংকক থেকে ফিরছিলাম। এই ছবিটা নিয়ে দেব ও ওঁর টিমের সঙ্গে শুভশ্রীর অনেকদিন ধরেই কথা হচ্ছিল। আমি সাধারণ শুভশ্রীর প্রফেশানাল বিষয়ে কোনও কথা বলি না। যদি আমার থেকে কিছু জানতে চাওয়া হয় সেটা অবশ্য ব্যতিক্রম। তো ওঁদের মধ্যে এই ছবি নিয়ে কথাবার্তা বেশ কিছুদিন চলার পর মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আবার যেদিন আমরা ফিরব সেদিন রাত্রে, তখন আমরা বিমানবন্দরে ছিলাম তখন দেব ফোন করে এবং শুভশ্রীর সঙ্গে কথা বলে। জানায়, এটা ওঁরা দ্রুত ঘোষণা করে দিতে চাই। তখন শুভশ্রী ওঁকে বলে, ‘যদি সব ঠিক থাকে তাহলে আমাদের কোনও সমস্যা নেই’। তখন আবার বিমানবন্দরে আমরা সমস্যার মধ্যেও পড়েছিলাম। তখনই ঘোষণা করা হয়।’

আরও পড়ুন: বদলে যাচ্ছে 'দিদি নম্বর ১'-এর স্লট! ফেব্রুয়ারি থেকে কোন সময় জি বাংলার পর্দায় দেখা মিলবে রচনার?

প্রসঙ্গত, এই একই সাক্ষাৎকারে রাজকে বলতে শোনা গিয়েছিল, 'আমারও এক সময় মনে হয়েছিল ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হত! কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। কিছু করার নেই। আর আমি শুভশ্রীর কপালে ছিলাম কিছু করার নেই। আমরা কিন্তু খুব হ্যাপি। আর দেবের সঙ্গেও যার বিয়ে হবে সে খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।’

দেবের ৫১তম ছবির নায়িকা রাজ ঘরণী। রবিবার ফেসবুক লাইভেও এসেছিলেন দুজনে। ধুমকেতুর সাফল্যের পর বাংলা ছবির স্বার্থে ফের প্রাক্তন প্রেমিকের নায়িকা হতেও কুণ্ঠাবোধ করেননি শুভশ্রী। ভুলেছেন সব তিক্ততা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks