Raj Chakraborty: একটি ছেলে অথবা মেয়ে যখন একটি সম্পর্কে আসে, তখন শুধুমাত্র তাঁর শিক্ষাগত যোগ্যতা, অর্থ অথবা সৌন্দর্য দেখে বিচার করে না। একে অপরের মধ্যে আরও অনেক কিছু খোঁজার চেষ্টা করে তারা। বর্তমান যুগের মেয়েরা একটি সম্পর্কে যাওয়ার আগে ঠিক কোন জিনিস দেখে পুরুষের মধ্যে, জানালেন রাজ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ চক্রবর্তী এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলেন, যেটা শেয়ার করা হয় incodametrotv পেজ থেকে। ভিডিয়োয় দেখতে পাওয়া যায় রাজ বলছেন, ‘এখন মেয়েরা অনেক স্মার্ট। তারা এখন একটা ছেলেকে শুধুমাত্র সেই ছেলেটা স্মার্ট না কত সুন্দর দেখতে সেটা দেখে না। সেই ছেলেটা কোন গান পছন্দ করে, খেতে খেতে আওয়াজ হয় কি না, কোন রেস্টুরেন্টে যেতে পছন্দ করে এই সবটাই দেখে সেই মেয়েটা।’
আরও পড়ুন: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!
রাজ আরও বলেন, ‘এখন মেয়েরা আগে দেখে সেই ছেলেটা কী ধরনের গান শোনে, সকালে উঠে কী খায়, কোন ধরনের রেস্টুরেন্টে যেতে পছন্দ করে, কী ধরনের খাবার খেতে পছন্দ করে এই সবটাই দেখে সেই মেয়েটা। ছেলে যদি দুধ চা খেলে অনেকেই রিজেক্ট করে দেয়।’
রাজ বলেন, ‘আমার আত্মীয়দের মধ্যে একজন রয়েছে, যার একজনকে ভালোলেগেছে, সে সেই ছেলেটার সঙ্গে শুধুমাত্র রেস্টুরেন্টে গিয়েছে এটা দেখবে বলে যে ছেলেটা খাবার সময় মুখে আওয়াজ করে কিনা।'
{{/usCountry}}রাজ বলেন, ‘আমার আত্মীয়দের মধ্যে একজন রয়েছে, যার একজনকে ভালোলেগেছে, সে সেই ছেলেটার সঙ্গে শুধুমাত্র রেস্টুরেন্টে গিয়েছে এটা দেখবে বলে যে ছেলেটা খাবার সময় মুখে আওয়াজ করে কিনা।'
{{/usCountry}}আরও পড়ুন: কুয়াশার আড়ালে আসল খুনি! ‘কুহেলি’র রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে কোন ভয়ানক সত্যি?
পরিচালক বলেন, ‘আবার আমাকে একজন বলেছিল যে সে বয়ফ্রেন্ডকে লং ড্রাইভে নিয়ে যেতে চায় কারণ সে জানতে চায় সে ক্লান্ত হয়ে গেলে নাক ডাকে কি না দেখবে বলে। রাজের এই কথায় যেমন অনেকে সহমত পোষণ করেছেন তেমন অনেকেই দ্বিমত পোষন করেন।’
প্রসঙ্গত, খুব সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক, যার প্রযোজক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ধারাবাহিকে ভালোবাসাকে একদম অন্যরকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন পরিচালক। সিরিয়ালে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। অভিনয় করছেন স্বপ্নীলা চক্রবর্তী।