‘দেশু ৭’-এর প্রচারে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন দেব এবং শুভশ্রী। তবে যেহেতু এই জুটি প্রাক্তন প্রেমিক-প্রেমিকাও বটে তাই খুব স্বাভাবিকভাবেই বারবার উঠে আসে শুভশ্রী এবং দেবের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন। দেবের সঙ্গে শুভশ্রীর এই ঘনিষ্ঠতা কতটা ভালো চোখে দেখছেন রাজ, রুক্মিণী কি মেনে নিয়েছে এই বন্ধুত্ব, এমন অনেক প্রশ্ন আনাগোনা করে সকলের মনে। তাই এবার সব প্রশ্নের জবাব দিলেন রাজ, তাও আবার একেবারে অন্যরকম কায়দায়।

এই মুহূর্তে ট্রেন্ডিং ‘দেশু ৭’। সিনেমার পোস্টার থেকে শুরু করে ডায়লগ এই সবকিছুতে মঝেছেন সাধারণ দর্শক। তাই এবার সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন রাজ। ‘দেশু ৭’ - এর ‘ আমি তোর শুধু তোর’ গানটি নেপথ্যে বাজিয়ে একেবারে ফিল্মি স্টাইলে স্ত্রীকে করলেন ভালোবাসার অঙ্গীকার।
আরও পড়ুন: '৯৫ সাল থেকে যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়েছে', কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?
রাজ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে দুজনেই ভীষণ ক্যাজুয়াল সাজে বসে রয়েছেন। হাতের আঙ্গুলের ভঙ্গিমায় লাভ সাইন ফুটিয়ে তুলেছেন তাঁরা। ক্যাপশনে শুভশ্রীকে ভালোবাসায় ভরিয়ে রাজ লিখেছেন, ‘আই লাভ ইউ মাই লাভ।’ সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি।
রাজের এই পোস্ট বহু নিন্দুকদের সমালোচনার কড়া জবাব দিল। দেবের সঙ্গে শুভশ্রী জুটি বাঁধার পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভিন্ন কৌতুহল সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটলো রাজার এই মিষ্টি পোষ্টের হাত ধরে।
আরও পড়ুন: 'ভিকটিম কার্ড প্লে হচ্ছিল না বলেই', মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা
প্রসঙ্গত, আগামী দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’। দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় প্রচারের পর এবার দেব-শুভশ্রী পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গের দিকে। বহু বছর পর সেই পুরনো জুটিকে আবার স্বমহিমায় বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।