Raj Chakraborty: 'সেই সাদা চটি!' ছবি পোস্ট করতেই রাজকে ‘কাদা ম্যান’ বলে কটাক্ষ নেটপাড়ার
Raj Chakraborty: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হেরে যেতে হয় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে। ৪ মে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় বিজেপি সমর্থকরা রাজকে দেখেই ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান তোলে, এমনকি রাজের গায়ে কাদা ছোড়া হয়।
Raj Chakraborty: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হেরে যেতে হয় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে। ৪ মে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় বিজেপি সমর্থকরা রাজকে দেখেই ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান তোলে, এমনকি রাজের গায়ে কাদা ছোড়া হয়। যদিও বিনা বাক্যব্যয়ে সেখান থেকে বেরিয়ে যান রাজ।
'সেই সাদা চটি!' ছবি দিতেই রাজকে ফের ‘চোর’ বলে কটাক্ষ নেটপাড়ার
নির্বাচনের ফলাফলের পরেই রাজের পাশে দাঁড়িয়ে শুভশ্রী একটি পোস্ট করেন যেখানে তিনি তাঁর স্বামীকে ‘সুপারহিরো’ বলে অভিহিত করেন। শুধু তাই নয়, ৮ বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে সোজা থাইল্যান্ডে উড়ে যান তাঁরা। এবার থাইল্যান্ড থেকে বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায় শুভশ্রীকে, কিন্তু তার মধ্যে একটি ছবি দেখে ফের রাজকে করা হয় কটাক্ষ।
শুভশ্রী যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে বিচে বসে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তারকা জুটি। দুজনেই পরে রয়েছেন কালো রঙের পোশাক। কিন্তু যেটি সবথেকে বেশি নজর কাড়ে সেটি হল রাজের চটি। সমুদ্র সৈকতে একটি সাদা রঙের চটি পরেছিলেন রাজ, যা দেখে আবার তাঁকে উদ্দেশ্য করে বয়ে যায় কটাক্ষের বন্যা।
একজন নেটিজেন লিখেছেন, ‘সেই সাদা চটি!’ অন্য একজন লিখেছেন, ‘একটা কাদা কাদা ব্যাপার আছে কিন্তু।’ তৃতীয় একজন লিখেছেন,' টাকা চুরি করে ভোটে হেরে ঘুরতে গিয়েছে।' অপর একজন লিখেছেন, ‘কাদাখেকো’! কেউ আবার ‘কাদা ম্যান’ বলে কটাক্ষ করেছেন।
কেউ আবার রাজের সম্প্রতি করা মন্তব্যকে টেনে লিখেছেন, ‘দাদা হেরে গিয়েছেন বলে আর এলাকায় যাচ্ছেন না কেন? আপনার তো এখনও মানুষের পাশে থাকার কথা। হারজিত তো লেগেই থাকে। রাজনীতি কোনও ছেলে খেলা নয়, মুড হলো রাজনীতি করতে চলে এলাম।’
প্রসঙ্গত, নির্বাচনে হারার পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রাজ। তিনি স্পষ্ট করেছেন যে, এখন থেকে সম্পূর্ণভাবে নিজের পুরনো ক্ষেত্র অর্থাৎ সিনেমার জগতেই মনোনিবেশ করতে চান। লেখেন, ‘রাজনীতি আমার জন্য নয়, সিনেমা পরিচালনা করেই আমি মানুষকে আনন্দ দিতে চাই।’ সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যে আসা বিজেপি সরকারকেও।
Home/Entertainment/Raj Chakraborty: 'সেই সাদা চটি!' ছবি পোস্ট করতেই রাজকে ‘কাদা ম্যান’ বলে কটাক্ষ নেটপাড়ার