...
...
Next Story

'তিন দিনের মধ্যে তোমরা সুখবর... ', তবে কি আবার গর্ভবতী মধুবনী?

শুধুমাত্র জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী হিসেবে নয়, এই মুহূর্তে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও খুব পরিচিত রাজা ও মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় ছোটখাট সব খবর পোস্ট করেন এই তারকা দম্পতি। কেশবের খুনসুটি দেখতে দেখতে সময় চলে যায় নেট দুনিয়ার বাসিন্দাদের।

Published on: Dec 23, 2025, 23:01:14 IST
Advertisement

শুধুমাত্র জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী হিসেবে নয়, এই মুহূর্তে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও খুব পরিচিত রাজা ও মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় ছোটখাট সব খবর পোস্ট করেন এই তারকা দম্পতি। কেশবের খুনসুটি দেখতে দেখতে সময় চলে যায় নেট দুনিয়ার বাসিন্দাদের।

আবার গর্ভবতী মধুবনী?
আবার গর্ভবতী মধুবনী?

মধুবনীর স্যালনের অফার হোক অথবা নতুন ব্যাগের ব্যবসার ঘোষণা সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন তাঁরা। কিন্তু এবার রাজা যখন একটি ভিডিও পোস্ট করে লিখলেন, আগামী তিন দিনের মধ্যে সুখবরটা তোমরা জানতে পারবে। তখন মধুবনীর লাজুক মুখ দেখে অনেকেই আন্দাজ করছেন হয়তো এবার একেবারে অন্যরকম একটা খবর দিতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন: 'ছেলে যখন ঘুম থেকে উঠে...', বাবা-মা বা ঈশ্বরকে নয় শুভশ্রী ভয় পান শুধু ইউভানকে!

ভিডিয়োর শুরুতেই রাজা বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে তোমাদের একটা সুখবর দেব। এই খবরটা জানতে পেরে আমি সারারাত ঘুমোইনি। আমরা ভীষণ ভীষণ খুশি। তবে সব থেকে খুশী আমার বাবা মা। আর কেশব ভীষণ খুশি।’

রাজার পাশে মধুবনীকে বড্ড লাজুক ভাবে হাসতে দেখা গিয়েছে। অন্যদিনের তুলনায় অভিনেত্রী যেন অনেক বেশি শান্ত। এমনকি ভিডিও চলাকালীন মধুবনীকে লাফাতে বারনও করছিলেন রাজা যার ফলে অনেকেই আন্দাজ করছেন আগামী সুখবরের কথা।

কমেন্ট বক্সেও সকলেই লিখেছেন সেই কথা। একজন লিখেছেন, আমার মনে হচ্ছে সেকেন্ড বেবি আসতে চলেছে। কেউ আবার লিখেছেন, আমার মনে হচ্ছে মধুবনীর দ্বিতীয় সন্তান আসছে কারণ ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। কেউ আবার লিখেছেন, কেশবের ভাই অথবা বোন আসতে চলেছে।

আরও পড়ুন: দুষ্কৃতীদের নিগ্রহের শিকার মিঠি, মেয়েকে নিয়ে কোন অজানা আশঙ্কায় কমলিনী?

তবে আসল খবর কি সেটা জানার জন্য কিন্তু আরও তিন দিন অপেক্ষা করতে হবে সকলকেই। যদিও এমন ঘোষণা আগেও করেছিলেন মধুবনী পরে তিনি জানিয়েছিলেন তিনি ব্যাগের ব্যবসা শুরু করতে চলেছেন। তবে এবারে যেন অভিনেত্রীর মুখ দেখে মনে হচ্ছে এই খুশি একেবারে অন্যরকম একটা আনন্দের খুশি। অনেকে আবার দ্বিতীয় সন্তানের জন্য আগাম শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks