...
...
Next Story

Rajpal Yadav: ফের বিপাকে রাজপাল যাদব, চেক বাউন্স মামলায় হতে পারে জেল

Rajpal Yadav: কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। চেক বাউন্স মামলায় আরও কিছুটা জড়িয়ে গেলেন রাজপাল যাদব। শুক্রবার দিল্লি হাইকোর্ট শুধু এই মামলায় অভিনেতার সাজা বহাল রেখেছে তা নয়, অভিনেতার উপর মোটা অংকের জরিমানাও আরোপ করেছে।

Published on: Jul 10, 2026, 18:33:59 IST
Advertisement

Rajpal Yadav: কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। চেক বাউন্স মামলায় আরও কিছুটা জড়িয়ে গেলেন রাজপাল যাদব। শুক্রবার দিল্লি হাইকোর্ট শুধু এই মামলায় অভিনেতার সাজা বহাল রেখেছে তা নয়, অভিনেতার উপর মোটা অংকের জরিমানাও আরোপ করেছে।

ফের বিপাকে রাজপাল যাদব
ফের বিপাকে রাজপাল যাদব

বার এন্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের আচরণকে ‘সন্দেহজনক’ বলে আখ্যা করেছে। শুধু তাই নয়, আদালতের সমস্ত শর্ত যদি না মানা হয় তাহলে আগামী দিনে অভিনেতার ছয় মাসের সাজাও হতে পারে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক

রাজপালের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে, প্রতিটি মামলায় ১.০৫ কোটি টাকা পরিশোধ করা নির্দেশ দিয়েছে আদালত। রাজপালের স্ত্রীকে প্রতিটি মামলায় ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। যদিও অভিনেতার কারাদণ্ড ৬ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হয়েছে কিন্তু যদি রাজপাল জরিমানা দিতে ব্যর্থ হন, তাহলে সেই সাজা আবার ছয় মাস হয়ে যাবে বলে জানানো হয়েছে আদালতের তরফ থেকে।

আরও পড়ুন: 'এই সিডো চল কেক কাটি...', মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে মাতৃত্ব উদযাপন সুস্মিতার

২০১৮ সালে এই মামলায় রাজপাল এবং তাঁর স্ত্রীকে ৬ মাসের কারাদণ্ড দেয় ম্যাজিস্ট্রেট আদালত। সেশন কোর্ট সেই রায় বহাল রাখে ২০১৯ সালে। এরপরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। ২০২৪ সালের জুন মাসে আদালতের তরফ থেকে রাজপালের সাজা স্থগিত করে।

কিন্তু ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি সমস্ত প্রতিশ্রুতি না রাখার অভিযোগে আবার রাজপালের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দেয় আদালত। যদিও সেই সময় রাজপাল আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, এত টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। রাজপালের কঠিন সময় বলিউডের বহু তারকা, তার পাশে দাঁড়িয়েছিলেন। বেশ কিছুদিন তিহার জেলে থাকার পর গত ১৬ ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন অভিনেতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks