হাসপাতালে ভর্তি রামচরণ, অপারেশন হল তাঁর, এখন কেমন আছেন তারকা?

কিছুদিন আগেই রামচরনের হাতে আঘাত লাগার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। পরিবারের সঙ্গে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমানবন্দরে রামচরণকে দেখে সেই উদ্বেগ আরও কিছুটা বেড়ে যায়। এবার জানা গেল, রামচরণ হাসপাতালে ভর্তি এবং হাতের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে

Published on: Jul 27, 2026, 15:01:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই রামচরনের হাতে আঘাত লাগার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। পরিবারের সঙ্গে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমানবন্দরে রামচরণকে দেখে সেই উদ্বেগ আরও কিছুটা বেড়ে যায়। এবার জানা গেল, রামচরণ হাসপাতালে ভর্তি এবং হাতের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

হাসপাতালে ভর্তি রামচরণ
হাসপাতালে ভর্তি রামচরণ

হিন্দুস্তান টাইমস থেকে পাওয়া খবর অনুযায়ী, কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে হাতের অপারেশন হয়েছে অভিনেতার। অপারেশনটি যদিও জটিল ছিল কিন্তু ল্যাপারোস্কপির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে তা সম্পন্ন হয়েছে। অভিনেতা সুস্থ রয়েছেন। যদিও এই ব্যাপারে রামচরণ বা তার টিমের তরফ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

কী ঘটেছিল?

আসন্ন একটি ছবিতে অভিনয় করতে গিয়ে রামচরণ আহত হন। শুটিং চলাকালীন তাঁর হাতে আঘাত লাগে, এরপর ডাক্তারের পরামর্শ মতো অপারেশনের সিদ্ধান্ত নেন তিনি। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন বলে আশাবাদী সকলে।

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

এই মুহূর্তে রামচরণের সঙ্গে রয়েছেন গোটা পরিবার। সঙ্গে রয়েছেন বাবা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা। আপাতত বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে, তবে দীর্ঘমেয়াদি জটিলতা কাটানোর জন্য এই অপারেশন খুব দরকার হলেই মনে করেছিলেন চিকিৎসকরা।