...
...
Next Story

'অনেক কথা বলে ফেলেছ', পাপারাজ্জিদের ওপর কেন চটলেন রণবীর?

শনিবার মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে দেখা যায় রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। গভীর রাতে হোটেল থেকে বেরোনোর সময় পাপারাজ্জিদের জন্য ছবি তোলেন তাঁরা। সবকিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে পরিবেশ পাল্টে যায় এবং রণবীরের দিকে তাকিয়ে একজন ফটোগ্রাফার চিৎকার করতে থাকে।

Published on: Sep 27, 2026, 12:56:46 IST
Advertisement

শনিবার মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে দেখা যায় রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। গভীর রাতে হোটেল থেকে বেরোনোর সময় পাপারাজ্জিদের জন্য ছবি তোলেন তাঁরা। সবকিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে পরিবেশ পাল্টে যায় এবং রণবীরের দিকে তাকিয়ে একজন ফটোগ্রাফার চিৎকার করতে থাকে।

পাপারাজ্জিদের ওপর কেন চটলেন রণবীর?
পাপারাজ্জিদের ওপর কেন চটলেন রণবীর?

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, রণবীর, আলিয়া, ভিকি এবং সঞ্জয়কে রেস্তোরাঁর বাইরে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। রণবীর কালো জিন্সের সঙ্গে একটি জলপাই-সবুজ রঙের ছোট কুর্তা পরেছিলেন, অন্যদিকে আলিয়া পরেছিলেন একটি নিওন-সবুজ রঙের পোশাক। ভিকি একটি সাদা শার্ট ও কালো প্যান্ট পরে সাদামাটা পোশাকে ছিলেন। একটা সময় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয়কে ফ্রেম থেকে সরে যেতে দেখা যায়, সম্ভবত যাতে রণবীর, আলিয়া এবং ভিকি একসঙ্গে পোজ দিতে পারেন।

আরও পড়ুন: সোহিনীকে ‘প্রিভিলেজ’ কটাক্ষ নন্দিনীর, মেয়ের হয়ে মুখ খুললেন তাপস পত্নী

তবে রণবীর সেই চলচ্চিত্র নির্মাতাকে ফিরে এসে ছবি তোলার জন্য তাদের সাথে যোগ দিতে বলেন। অবশেষে দলটি ফটোসেশন শেষ করে চলে যেতে শুরু করে। রণবীর যখন হেঁটে যাচ্ছিলেন, তখন একজন ফটোগ্রাফারকে বারবার চিৎকার করে আলিয়া ও ভিকির সাথে পোজ দেওয়ার জন্য বলতে শোনা যায়। অভিনেতা ঘুরে দাঁড়িয়ে উত্তর দেন, ‘বহুত বোল রহা হ্যায় তুই (তুমি অনেক কথা বলছ)।’ এরপর থেকে ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এবং ভক্ত ও অন্যান্য ব্যবহারকারীরা এই সংক্ষিপ্ত কথোপকথনটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। এর আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, রণবীর ও ভিকি ভারতীয় বিমান বাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করবেন, যাদের জীবন আলিয়ার চরিত্রের সাথে জড়িয়ে পড়বে এবং যুদ্ধের আবহে একটি ত্রিকোণ প্রেমের গল্প গড়ে উঠবে। সঞ্জয় ও ইলা বেদী দত্তের লেখা এই ছবিতে সুপ্রিয়া পাঠকও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: 'আমাকে দেখে বিচার করো না', সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?

আগামী এক বছরে রণবীরের হাতে দুটি বড় প্রজেক্ট রয়েছে। নীতেশ তিওয়ারির 'রামায়ণ – পার্ট ওয়ান' ২০২৬ সালের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে যশ, সানি দেওল, লারা দত্ত, রাকুল প্রীত সিং এবং অন্যান্যরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মুম্বাইতে রামায়ণের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রণবীর সম্প্রতি ছবিটির কলাকুশলী ও টিমের সঙ্গে একটি মিডিয়া মিট-অ্যান্ড-গ্রিটে অংশ নিয়েছিলেন। সাই পল্লবী, রবি দুবে, ডিএনইজি, নমিত মালহোত্রা, কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট এবং অন্যান্যরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks